ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
উচ্চ পর্যায়ে আলোচনা করে নতুন ডিজি নিয়োগ : স্বাস্থ্যমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 22 July, 2020, 11:24 PM

উচ্চ পর্যায়ে আলোচনা করে নতুন ডিজি নিয়োগ : স্বাস্থ্যমন্ত্রী

উচ্চ পর্যায়ে আলোচনা করে নতুন ডিজি নিয়োগ : স্বাস্থ্যমন্ত্রী

সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

স্বাস্থ্যের ডিজির পদত্যাগের বিষয়ে জাহিদ মালেক বলেন, ‘আমাদের ডিজি মহোদয় (অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ) মঙ্গলবার পদত্যাগ করেছেন। যেহেতু তিনি গ্রেড-১ ভুক্ত কর্মকর্তা ছিলেন তাই তার পদত্যাগপত্র গ্রহণে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। জনপ্রশাসন থেকে ফাইল স্বাস্থ্য মন্ত্রণালয়ে এলে নতুন মহাপরিচালক নিয়োগ নিয়ে কাজ করা হবে।’

নতুন ডিজি নিয়োগের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘পদত্যাগপত্র যেটা জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়েছে এ বিষয়ে আগে আমাদের কাছে সব সিদ্ধান্তগুলো আসুক তারপর আমরা চিন্তা-ভাবনা করে, আরও উচ্চ পর্যায়ে আলোচনা করে আমরা সেই সিদ্ধান্তটা নিতে পারব।’

এবার নতুন মহাপরিচালক নিয়োগের বিষয়ে আরও সতর্ক থাকবেন কিনা- জানতে চাইলে জাহিদ মালেক বলেন, ‘অবশ্যই সবাই মিলে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। সর্বোচ্চ পর্যায়ে আমরা আলোচনা করব, দরকার হলে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’

স্বাস্থ্য অধিদপ্তরের আরও কিছু কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মে জড়ানোর অভিযোগ আসছে, তাদের বিরুদ্ধে মন্ত্রণালয়ের ব্যবস্থা কী- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমরা দেখব যেখানে যেখানে প্রয়োজন পরিবর্তনের, আমরা সেই বিষয়গুলো অবশ্যই দেখব। আমরা চাই এখানে সুষ্ঠু পরিচালনা হোক, মানুষ সেবা পাক।’

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালককে (হাসপাতাল) আমিনুল হাসানকে সরানো হচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘এটি কেবল পরিচালক হাসপাতাল শাখা নয়, যে শাখাগুলো বেশি সমালোচিত হয়েছে সেগুলো ভালোভাবে খতিয়ে দেখে সরকার শক্ত ব্যবস্থা নেওয়া হবে।’


সম্পাদনা: এম আলমগীর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status