ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
কুকুরকে বাঁচাতে গিয়ে লাশ হলেন বাবা, ছেলে হাসপাতালে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 7:31 PM

কুকুরকে বাঁচাতে গিয়ে লাশ হলেন বাবা, ছেলে হাসপাতালে

কুকুরকে বাঁচাতে গিয়ে লাশ হলেন বাবা, ছেলে হাসপাতালে

টাঙ্গাইলের ভূঞাপুরে কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ছেলে।

বুধবার সকালে উপজেলার ভূঞাপুর-তারাকান্দি সড়কের পলিশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- একই এলাকার শফিকুল ইসলাম শফিক ও তার ছেলে নিহাত।

স্থানীয়রা জানায়, ছেলে নিহাতের সঙ্গে মোটরসাইকেলে উপজেলার তারাই বাজারে যাচ্ছিলেন শফিকুল। ভূঞাপুর-তারাকান্দি সড়কের পলিশা এলাকায় পৌঁছালে একটি কুকুরকে বাঁচাতে গিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা লেগে ছিটকে পড়ে যান বাবা-ছেলে। এতে ঘটনাস্থলেই শফিকুল নিহত হন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কুমার বিশ্বজিৎ পাল বলেন, গুরুতর আহত নিহাতকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status