ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
আত্মহত্যা করতে চেয়েছিলেন ইলিয়ানা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 7:28 PM

আত্মহত্যা করতে চেয়েছিলেন ইলিয়ানা!

আত্মহত্যা করতে চেয়েছিলেন ইলিয়ানা!

করোনাকালীন সময়ে নানা কারণে মানসিক অবসাদে ভুগছেন অসংখ্য মানুষ। এ তালিকায় ছিলেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজও। সম্প্রতি এক সংবাদমাধ্যমে ইলিয়ানা জানিয়েছেন, এক সময় তিনিও আত্মহত্যা করার কথা ভেবেছিলেন।

তিনি জানান, মানসিক অবসাদে শরীরে অসামঞ্জস্যতা দেখা দেয়। ফলে ইলিয়ানা নিজের অবস্থা নিয়ে অত্যন্ত হতাশ হয়ে পড়েন। যদিও এখন সে অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে বলে জানিয়েছেন।

ইলিয়ানা ডি ক্রুজ বলেন, তখন আমি খুব হতাশ থাকতাম। মানসিক অবসাদে ভুগছিলাম। টেরই পাইনি আমার এই হতাশা মানসিক অবসাদে বদলে গিয়েছে। শরীরে ডিসঅর্ডারটা ঠিক কী, কিছুই জানতাম না। তবে এটুকু জানতাম, আমি আর বাঁচতে চাই না। সব শেষ করে ফেলতে চেয়েছিলাম।

যোগ করে এই অভিনেত্রী জানান, তবে সব স্পষ্ট হয়ে নিজের কাছে ধরা দেয়ার পর মানসিক অবসাদ নিয়ে এক সময় লড়াই শুরু করেন তিনি।

তার মতে, কোনো সমস্যায় পড়লে চুপচাপ বসে থাকা উচিত না। আমাদের সবার সঙ্গে কথা বলা উচিত। নিজেকে গুটিয়ে রাখলেই মানসিক অবসাদ আরো বাড়তে থাকবে। বরং সাহায্যের হাত বাড়াতে থাকো। কেউ না কেউ ঠিক এগিয়ে আসবেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status