ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
মার্কিন চাপের কাছে কখনোই নতিস্বীকার করব না: ইরান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 5:51 PM

মার্কিন চাপের কাছে কখনোই নতিস্বীকার করব না: ইরান

মার্কিন চাপের কাছে কখনোই নতিস্বীকার করব না: ইরান

ইরান কখনোই মার্কিন চাপের কাছে নতিস্বীকার করবে না। এ কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।

বুধবার মন্ত্রিসভার বৈঠকে আরও বলেছেন, জ্বালানি তেলের ওপর নির্ভরতা ছাড়াই ইরানে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটছে, মুদ্রাস্ফীতি কমেছে। এসবই হয়েছে মার্কিন নিষেধাজ্ঞা ও করোনাভাইরাসের মধ্যে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, ইসরায়েল, এই অঞ্চলের কিছু দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চরমপন্থিরা ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র চালিয়ে ওয়াশিংটনকে পরমাণু সমঝোতা থেকে বের করে নিয়ে গেছে।

তিনি বলেন, পরমাণু সমঝোতা সই করে ইরান নিজেকে শান্তিপূর্ণ হিসেবে প্রমাণ করেছে, অপপ্রচার নস্যাৎ করেছে এবং নিরাপত্তা পরিষদকে বাধ্য করেছে অন্যায় ইশতেহারগুলো বাতিল করতে। মার্কিন ষড়যন্ত্র সত্ত্বেও ইরান পরমাণু সমঝোতা রক্ষা করছে বলে তিনি মন্তব্য করেন।

ড. রুহানি ইরান বিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহারের ওপর জোর দিয়ে বলেন, তেহরান এ সংক্রান্ত তৎপরতা মনোযোগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। রুহানি সতর্ক করে বলেন, বর্তমানে পরমাণু সমঝোতায় যেসব দেশ রয়েছে তারা তা মেনে না চললে আন্তর্জাতিক বহুপাক্ষিকতাবাদ ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে সবাই ক্ষতির শিকার হবে।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status