ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
কুকুরকে বাঁচাতে গিয়ে বাবা নিহত ছেলে আহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 4:46 PM

কুকুরকে বাঁচাতে গিয়ে বাবা নিহত ছেলে আহত

কুকুরকে বাঁচাতে গিয়ে বাবা নিহত ছেলে আহত

আহত নিহাতকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে

টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলায় কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শফিকুল ইসলাম শফিক (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার ছেলে নিহাত (২৫)।

বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার ভুঞাপুর-তারাকান্দি সড়কের পলিশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শফিকুল তার ছেলের সঙ্গে মোটরসাইকেলযোগে ভুঞাপুর-তারাকান্দি সড়কের উপজেলার তারাই বাজারে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি সড়কের পলিশা এলাকায় পৌছালে একটি কুকুরকে বাঁচাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শফিকুল মারা যান। এ সময় তার ছেলে নিহাত গুরুতর আহত হন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কুমার বিশ্বজিৎ পাল বলেন, দুর্ঘটনায় গুরুত্বর আহত নিহাতকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


সম্পাদনা: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status