ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
জানালা ভেঙে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ২
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 4:38 PM

জানালা ভেঙে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ২

জানালা ভেঙে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ২

ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জানালা ভেঙে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মজনু মিয়া (৪০) ও মিজান মিয়া (৩০)। আজ বুধবার সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপীনাথপুর ইউনিয়নে ওই গৃহবধূর (২০) বাবার বাড়ি। তার স্বামী প্রবাসে থাকেন। গত কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত হওয়ায় পরিবারের অন্য সদস্যদের থেকে আলাদা অন্য একটি ঘরে থাকছেন তিনি। গত ৯ জুলাই রাতে ঘরে একা ঘুমিয়ে ছিলেন ওই গৃহবধূ। এ সুযোগে গভীর রাতে মজনু ও মিজান জানালা ভেঙে ঘরে ঢোকেন। এ সময় তারা ওই গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে গলা চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেন। পরে গৃহবধূর চিৎকারে বাড়ির অন্য লোকজন বেরিয়ে এলে তারা পালিয়ে যান।

পরদিন শুক্রবার ওই নারী বাদী হয়ে মজনু মিয়া ও মিজান মিয়াকে আসামি করে একটি ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেন। ওই মামলায় মঙ্গলবার রাতে পুলিশ গোপীনাথপুর এলাকার একটি গোপন আস্তানা থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করে।

ওই গৃহবধূ বলেন, ‘আমি কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত। এ কারণে অন্য একটি ঘরে একা থাকি। এ সুযোগে মজনু মিয়া ও মিজান মিয়া জানালা ভেঙে ঘরে ঢোকে। অস্ত্রের মুখে আমাকে জিম্মি করে জোরপূর্বক আমার গায়ের কাপড় ছিড়ে ফেলে ধর্ষণের চেষ্টা করেছে। আমার চিৎকারে বাড়ির অন্য লোকজন বেরিয়ে এলে তারা দৌঁড়ে পালিয়ে যায়।’

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ‘ওই গৃহবধূকে জানালা ভেঙে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেছে মজনু মিয়া ও মিজান মিয়া। তাদের বিরুদ্ধে ওই নারী বাদী হয়ে মামলা দায়ের করেছে। মঙ্গলবার রাতে তাদেরকে একটি গোপন আস্তানা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা বখাটে ও উশৃঙ্খল প্রকৃতির লোক।’


সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status