২০ বছর বয়সী এক তরুণীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে হন্যে হয়ে খোঁজা শুরু করে নিউজার্সি পুলিশ। একপর্যায়ে ক্লিফটন শহরের বাসিন্দাদের কাছে এ ব্যাপারে সাহায্য চায় প্যাসেইক কাউন্টি পুলিশ।
ভুক্তভোগী নারীর দাবি, গত ২ জুলাই সকাল ৮টা নাগাদ হ্যাডলে অ্যাভিনিউ এলাকায় তিনি হাঁটছিলেন। এ সময় আড়াল থেকে এক যুবক এসে আচমকা তাকে জড়িয়ে ধরে যৌন হয়রানি করে।
গতকাল মঙ্গলবার অভিযুক্তের হেঁটে যাওয়ার একটি ভিডিও প্রকাশ করে ক্লিফটন পুলিশ। কেবল মাস্ক পরে খালি গায়ে হাফপ্যান্ট পরে হেঁটে যেতে দেখা যায় অভিযুক্তকে। অভিযুক্তকে চিনলে পুলিশের কাছে জানানোর অনুরোধ করা হয়।