চট্টগ্রামে আরো ১৬৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১১ হাজার ৯৩১ জন হলো। বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ, কক্সবাজার মেডিকেল কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, ইম্পেরিয়াল হাসপাতাল, শেভরণ ল্যাব ও বিআইটিআইডি থেকে ৯৬৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে চট্টগ্রামের ১৬৭ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
আক্রান্তদের মধ্যে নগরীর ১০৯ জন, রাউজানের ১১ জন, ফটিকছড়ির ১১ জন, মিরসরাইয়ের ১০ জন, হাটহাজারীর পাঁচজন, চন্দনাইশের পাঁচজন, বাঁশখালীর চারজন, বোয়ালখালীর চারজন, রাঙ্গুনিয়ার চারজন, সীতাকুণ্ডের দুইজন, লোহাগাড়ার একজন ও আনোয়ারার একজন রয়েছেন।
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় ১৬ জনসহ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৪৩০ জন। এছাড়া নতুন করে একজনসহ জেলায় এ পর্যন্ত মারা গেছেন ২১৭ জন।