ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
ভেলা নিয়ে বেড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু মাদরাসাছাত্রীর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 13 July, 2020, 6:26 PM

ভেলা নিয়ে বেড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু মাদরাসাছাত্রীর

ভেলা নিয়ে বেড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু মাদরাসাছাত্রীর

টাঙ্গাইলের ঘাটাইলে বজ্রপাতে শান্তা আক্তার (১৫) নামে এক মাদরাসাছাত্রী নিহত হয়েছে। আজ সোমবার বিকেল তিনটায় উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামে বজ্রপাতের এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই জন।

দেউলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম খান ও নিহতের পরিবার জানান, নিহত শান্তা আক্তার উপজেলার পোড়াবাড়ি গ্রামের আব্দুল রাজ্জাকের মেয়ে। সে স্থানীয় পোড়াবাড়ি ফাজিল মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্রী। সোমবার তারা তিনজন ভেলা নিয়ে বাড়ির পাশের বিলে বেড়াতে যায়। ভেলায় থাকা অবস্থায় তাদের ওপর বজ্রপাত হলে তিন জনই আহত হয়। পরিবার ও গ্রামের লোকজন তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শান্তাকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসাধীন রয়েছে।  

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status