ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
ক্ষুধায় বাঘের মৃত্যু!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 13 July, 2020, 6:05 PM

ক্ষুধায় বাঘের মৃত্যু!

ক্ষুধায় বাঘের মৃত্যু!

সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা রেঞ্জের আওতাধীন আন্দারমানিক ক্যাম্প এলাকায় একটি পূর্ণ বয়স্ক মাদী বাঘের মৃত্যু হয়েছে। শুক্রবার বাঘটি মারা যায়। বনবিভাগের দাবি, পায়ের গোড়ালিতে ক্ষতের কারণে শিকার করতে না পেরে ক্ষুধায় বাঘটির মৃত্যু হয়েছে। সোমবার সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় কর্মকর্তা বশিরুল আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত বাঘটির বয়স ১৪ বছর। এর দৈর্ঘ্য ৭ ফুট ও উচ্চতা ৩ ফুট।

বনবিভাগ জানায়, বাঘটির মৃত্যুর খবর শুনে শনিবার সেখানে যায় বনবিভাগের লোকজন। বাঘটির ময়নাতদন্ত করে ফরেনসিক রিপোর্টের জন্য নমুনা সংগ্রহ ও চামড়া ছাড়ানো হয়। এরপর বাঘটির মরদেহ ক্যাম্পের পাশেই মাটিচাপা দেওয়া হয়। উল্লেখ্য, খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের উপকূল থেকে ১ কিলোমিটার গভীরে আন্দারমানিক ক্যাম্পটির অবস্থান।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status