ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
লঞ্চডুবিতে মৃত প্রত্যেকের পরিবার পাবে দেড় লাখ টাকা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 29 June, 2020, 5:19 PM

লঞ্চডুবিতে মৃত প্রত্যেকের পরিবার পাবে দেড় লাখ টাকা

লঞ্চডুবিতে মৃত প্রত্যেকের পরিবার পাবে দেড় লাখ টাকা

রাজধানীর সদরঘাটের বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় মৃত প্রত্যেক যাত্রীর পরিবারকে দেড় লাখ টাকা ও তাৎক্ষণিকভাবে প্রত্যেকের দাফনের জন্য ১০ হাজার টাকা করে দেয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এছাড়া, সিসিটিভি ‍ফুটেজ দেখে মনে হচ্ছে এটি দুর্ঘটনা নয় হত্যাকাণ্ড বলেও জানান তিনি।

সোমবার ( ২৯ জুন) লঞ্চ দুর্ঘটনায় উদ্ধার কাজ চলাকালে তিনি সাংবাদিকদের এসব বলেন।

এদিকে, লঞ্চ ডুবির ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়। কমিটি আগামী সাত দিনের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করবে। কমিটি দুর্ঘটনার কারণ উদঘাটন, দুর্ঘটনার জন্য দায়ি ব্যক্তি/সংস্থাকে সনাক্তকরণ এবং দুর্ঘটনা প্রতিরোধে করণীয় উল্লেখ করে সুনির্দিষ্ট সুপারিশ প্রদান করবে

নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন) মোঃ রফিকুল ইসলাম খানকে আহবায়ক এবং বিআইডব্লিউটিএ’র পরিচালক (নৌ নিরাপত্তা) মোঃ রফিকুল ইসলামকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন-নৌপরিবহন অধিদফতরের চীফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন জসিম উদ্দিন সরকার, বিআইডব্লিউটিসি’র প্রধান প্রকৌশলী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নেভাল আর্কিটেকচার এ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক পর্যায়ের একজন প্রতিনিধি, ফায়ার সার্ভিস অধিদফতরের একজন উপযুক্ত প্রতিনিধি, নৌপুলিশের একজন উপযুক্ত প্রতিনিধি।

এছাড়া, নিখোঁজদের স্বজনদেরকে বিআইডব্লিউটিএর ০১৭১৬০২৬৭০৪ এর নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। সংস্থাটি জানায়, মুন্সিগঞ্জ হতে আগত লঞ্চ মর্নিং বার্ড-এর যে সকল যাত্রী নিখোঁজ তাদের স্বজনদের এই নম্বরে যোগাযোগের অনুরোধ করা হল।

এর আগে, নিখোঁজ যাত্রীদের মধ্যে ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে বাকিদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনীর সদস্যরা। সঙ্গে বিপুল সংখ্যাক স্থানীয় মানুষ সহায়তা করছে। তবে উদ্ধার অভিযানে অংশ নিতে নারায়ণগঞ্জ থেকে রওয়ানা দেয়া বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ এখনো পৌঁছায়নি।

এদিন সকালে বুড়িগঙ্গা নদীতে ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ঢাকা-মুন্সিগঞ্জ রুটের মর্নিং বার্ড লঞ্চটি জন যাত্রী নিয়ে ডুবে যায়।

স্থানীয়রা জানান, সকাল নয়টার দিকে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা দুই তলা মর্নিং বার্ড লঞ্চটি সদরঘাট কাঠপট্টি ঘাটে ভেড়ানোর আগ মুহূর্তে চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চটি ধাক্কা দেয়। এতে সঙ্গে সঙ্গে তুলনামূলক ছোট মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status