টাঙ্গাইলে নতুন করে দুইজন পুলিশসহ ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্ত হলো ৫৭২ জন।
আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় সিরাজগঞ্জে কর্মরত এক পুলিশ ও গাজীপুরে কর্মরত টাঙ্গাইলের অধিবাসী দুই পুলিশ সদস্যসহ ৮ জন, দেলদুয়ারে ৪ জন, সখীপুরে ৩ জন, ভূঞাপুরে ৩ জন, মির্জাপুরে ২ জন, গোপালপুরে ২ জন, ধনবাড়ীতে ১ জন ও ঘাটাইলে ১ জন রয়েছেন।
জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ২০০ জন। মারা গেছে মোট ১২ জন। নমুনা সংগ্রহের রিপোর্ট পেন্ডিং রয়েছে ৭২২টি। বাড়িতে ও আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ৩৩৮ জন।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সদর উদ্দিন জানান, হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ২৩ জন ভর্তি হয়েছেন। তার মধ্যে ১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।