ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 28 June, 2020, 8:06 PM

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নাটোরের বড়াইগ্রামে স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে গতকাল শনিবার বিকেলে প্রাইভেট শিক্ষক জুলফিকার আলী সরকারকে (৫৫) আটক করেছে পুলিশ।

এর আগে তার বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ করেন ওই ছাত্রীর বাবা। পরে শনিবার বিকেলে অভিযুক্ত গৃহশিক্ষক জুলফিকার আলী সরকারকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার জুলফিকার উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের খাকশা গ্রামের বাসিন্দা। তার স্ত্রী ও ২ সন্তান রয়েছে।

মামলার এজাহার থেকে জানা যায়, অভিযুক্ত জুলফিকার আলী তার গ্রামের বাড়িতে পাঁচ বছর ধরে একটি কোচিং সেন্টার পরিচালনা করে আসছিলেন। সেখানে তিনি বিভিন্ন শিফটে বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীদের পড়াতেন। ধর্ষণের শিকার ওই ছাত্রী অষ্টম শ্রেণি থেকে তার কাছে প্রাইভেট পড়তেন।

ওই ছাত্রী যখন নবম শ্রেণিতে পড়তেন, তখন কোনো একদিন জুলফিকার ওই ছাত্রীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন। আর সেই ঘটনার ছবি মোবাইল ফোনে ধারণ করে রাখেন। পরবর্তীতে ওই ছবি প্রকাশের ভয় দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন জুলফিকার আলী।

সম্প্রতি সেই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে ছাত্রীর বাবা বাদী হয়ে জুলফিকারকে অভিযুক্ত করে বড়াইগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ওই ছাত্রীর বাবা বলেন, আমার মেয়ে জুলফিকার আলীর কাছে অষ্টম শ্রেণি থেকে প্রাইভেট পড়ত। এছাড়াও এলাকার আরও অনেক শিক্ষার্থীও তার কাছে প্রাইভেট পড়েন। এর মধ্যে হঠাৎ লোকমুখে শুনতে পাই প্রাইভেট শিক্ষক-ছাত্রীর ইউটিউবে অশ্লীল ছবি ভাইরাল হয়েছে। তারপর থেকে মেয়েটি পড়তে যাওয়া বন্ধ করে দেয়।

ধর্ষণের শিকার ওই ছাত্রী বলেন, ‘অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে লম্পট জুলফিকার কৌশলে আমাকে বেশ কয়েকবার ধর্ষণ করেছে।’ তবে শিক্ষক জুলফিকার এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকায় দুইজনের সম্মতিতেই শারীরিক সম্পর্ক হয়েছে।’

এ ব্যাপারে বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মোমিন আলী জানান, বিষয়টি শুনেছি। সে শিক্ষক নামের কলঙ্ক। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস বলেন, ‘মেয়েটি নাবালিকা। তাকে ফুঁসলিয়ে বা প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক তৈরি করে ধর্ষণ করাটাও আইনের চোখে অন্যায়। তাছাড়া মোবাইল ফোনে অশ্লীল ছবি তুলে ভয় দেখিয়ে ধর্ষণ করা হয়েছে এমন ঘটনার সত্যতা মিলেছে।’

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘অভিযুক্ত শিক্ষক জুলফিকারকে আসামি করে থানায় ধর্ষণ মামলা এজাহারভুক্ত হয়েছে। আজ রোববার দুপুরে তাকে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status