ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
সমালোচকদের জবাব দিলেন উইন্ডিজ অধিনায়ক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 12 June, 2020, 9:51 PM

সমালোচকদের জবাব দিলেন উইন্ডিজ অধিনায়ক

সমালোচকদের জবাব দিলেন উইন্ডিজ অধিনায়ক

মহামারি করোনাভাইরাসের সংকটের মধ্যেও ক্রিকেটকে মাঠে ফেরাতে টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে পা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ দল। এ দুঃসময়ে সফর নিয়ে বেশ সমালোচনার মুখে ক্যারিবীয় ক্রিকেটাররা।  তবে ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার জানিয়েছেন, টাকার লোভে বা কোনো রাজনৈতিক সুবিধার উদ্দেশ্যে উইন্ডিজ দল ইংল্যান্ডে যায়নি। সবকিছু স্বাভাবিক করে মাঠে ক্রিকেট ফেরাতেই তাদের এ সফর।

মঙ্গলবার তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে পৌঁছায় উইন্ডিজ। মধ্য মার্চের পর প্রথম কোনো আন্তর্জাতিক দল হিসেবে সফরে গেলো তারা। জীবাণুমু্ক্ত পরিবেশে দু’দলের প্রথম টেস্ট শুরু হবে ৮ জুলাই, সাউদ্যাম্পটনে।

কেন ইংল্যান্ড সফরে গেছেন ক্যারিবিয়ানরা তা খোলাসা করে অধিনায়ক হোল্ডার বৃটিশ গণমাধ্যম বিবিসি স্পোর্টসকে বলেন, ‘অনেক লোক ক্রিকেটের জন্য কাঁদছে। এটা ঐ কারণ না যে, আমরা গিনিপিগ হতে চেয়েছি। তবে এই গ্রীষ্মে আমাদের সবসময় ইংল্যান্ড সফরে আসার পরিকল্পনা ছিল। সম্ভাবনাগুলি বন্ধ হওয়ার বিষয়ে আমরা কথা বলার পরে, সকলেই স্বাচ্ছন্দ্যবোধ করেছিল এবং এখন আমরা এখানে আছি’।

যে কয়েকটি দেশে কোভিড-১৯ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তার একটি হলো ইংল্যান্ড। দেশটিতে এরইমধ্যে প্রাণ হারিয়েছে ৪০ হাজার মানুষ।

অন্যদিকে ক্যারিবিয়ান দ্বীপে সেই সংখ্যা মাত্র কয়েক শত। কিন্তু তা সত্ত্বেও ইংল্যান্ড সফরে আসা কতটুকু যৌক্তিক সেই প্রশ্নই এখন ঘুরছে ক্রিকেট মহলে। তবে হোল্ডার অন্য কোনো উদ্দেশ্যে যে ইংল্যান্ড সফরে আসেননি তা সাফ জানিয়ে দিয়েছেন।

উইন্ডিজ অধিনায়ক বলেন, ‘বিষয়টা আমাদের জন্য টাকার নয়, আমরাও নিরাপত্তা চায় এবং নিশ্চিত করা হোক যে আমাদের সঙ্গে সুন্দর আচরণ করা হবে’।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status