করোনায় চিকিৎসা ও খাদ্য বিতরণে এমপি এনামুল হকের প্রংশনীয় উদ্যোগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 9 June, 2020, 8:50 PM
করোনায় চিকিৎসা ও খাদ্য বিতরণে এমপি এনামুল হকের প্রংশনীয় উদ্যোগ
দেশে চলমান করোন পরিস্থিতিতে জন প্রতিনিধিরা সমালোচিত হলেও রাজশাহীর বাগমারায় চিকিৎসা ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণে স্থানীয় সংসদ সদস্য ইনঞ্জিনিয়ার এনামুল হকের ব্যতিক্রমী উদ্যোগ প্রংশা কুড়িয়েছে। দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী সরবরাহে সরকারী সহযোগিতার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে খোলা হয়েছে কন্ট্রোল রুম।
আর করোনা চিকিৎসায় চিকিৎসকদের উৎসাহিত করে বাড়ি বাড়ি গিয়ে দেয়া হচ্ছে চিকিৎসা সেবা। সেই সঙ্গে উপজেলা পর্যায়ের আইসোলেশন কেন্দ্রে করোনা রোগীদেরও চিকিৎসা দেয়া হচ্ছে।
বিভিন্ন এলাকায় স্থানীয় জন প্রতিনিধিদের বিরুদ্ধে ত্রাণ আত্মসাতের অভিযোগ উঠলেও বাগমারায় নেই কোন অভিযোগ। যা সম্ভব হয়েছে এমপি এনামুল হকের নানা মুখি সর্তকতা মূলক পদক্ষেপ গ্রহনের ফলে।
বিশেষ করে অনেক এলাকায় না এসে ঢাকায় অবস্থান করলেও তিনি ছুটে এসেছেন বারবার। দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে করোনা নিয়ন্ত্রণ কন্ট্রোল রুম খুলে এলাকায় সার্বক্ষণিক সেবা দিয়ে আসছেন তিনি।
তবে সমালোচনার মধ্যেও অনেকেই এলাকায় নিবেদিত প্রাণ কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন। তাদেরই একজন এমপি এনামুল হক।
তিনি জনগণের অভাব অনটন দুঃখ দুর্দশা দূর করার জন্য বিভিন্ন মুখী পদক্ষেপ গ্রহন করে জনগণের সেবা করে যাচ্ছেন।
খোঁজ নিয়ে জানাগে, দেশে চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় বাগমারায় দরিদ্র ও কর্মহীন মানুষের সহায়তায় সংসদ সদস্য এনামুল হকের ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে খোলা হয় করোনা ভাইরাস সংক্রমন সচেতনতা ও নিয়ন্ত্রণ কক্ষ।
এই নিয়ন্ত্রণ কক্ষ হতে দরিদ্র ও কর্মহীন মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্য সামগ্রী। একই সঙ্গে খাদ্য সহায়তা পাচ্ছেন হোম কোয়ারেন্টাইনে থাকা বিদেশ ফেরত লোকজনও।
এদিকে গ্রামের রাস্তায় জীবাণুনাশক স্প্রে এবং সাধারণ মানুষকে মাস্ক, সাবান, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ অব্যাহত রয়েছে। এমপির ব্যক্তিগত অর্থায়নে উপজেলার দুইটি পৌরসভা ও ১৬টি ইউনিয়নে প্রায় ৪৮ হাজার মানুষের মাঝে ইতিমধ্যে খাদ্য সহায়তা হিসেবে চাউল, ডাউল ও তৈলসহ অন্যান্য খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।
এছাড়াও সংসদ সদস্যের কাছে এসএমএস করেও বাড়িতে খাদ্য সহায়তা পেয়েছেন উপজেলার ঝিকড়া, গণিপুর, মাড়িয়া, হামিরকুৎসা, গোয়ালকান্দি, যোগিপাড়া, ভবানীগঞ্জ, নরদাশ, কাচারিকোয়ালিপাড়া, সোনাডাঙ্গা, বাসুপাড়াসহ বিভিন্ন ইউনিয়নের সহস্রাধিক পরিবার।
সেই সঙ্গে প্রায় নয় শত পরিবারের মাঝে নগদ এক হাজার করে টাকা বিতরণ করাও হয়ছে। করোনা ভাইরাস মোকাবেলায় এনামুল হক এমপির ব্যক্তিগত তহবিল থেকে নগদ টাকার পাশাপাশি দেয়া হয় সকল প্রকার সহায়তা।
তবে করোনা চিকিৎসায় শুরু থেকেই তিনি বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ক্রয়ে নগদ অর্থ সহ বিভিন্ন উপকরণ বিতরন এবং চিকিৎসা পদ্ধতির আমল পরিবর্তনে দফায় দফায় মিটিং করে সারা দেশের মডেল হিসেবে কাজ করেছেন। যা স্বাস্থ্য অধিদপ্তরও স্বীকৃতি দিয়েছে।
ব্যক্তিগত উদ্যোগে সাংসদ এনামুল হক গত ২৮ মার্চ বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরুতেই নগদ এক লাখ টাকা অনুদান প্রদান করেন। এরপর রাজশাহীর জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ২ এপ্রিল নগদ দুই লাখ টাকা প্রদান করেন। এছাড়া ৩১ মার্চ থেকে এ পর্যন্ত উপজেলার দুটি পৌরসভা ও ১৬টি ইউনিয়নের প্রায় নয় শত হতদরিদ্র পরিবারের মাঝে আ’লীগের নেতৃবৃন্দের মাধ্যমে এক হাজার করে নয় লাখ টাকা বিতরণ করেন।
করোনা ভাইরাসের শুরু থেকে এ পর্যন্ত উপজেলার প্রায় ৪৮ হাজার মানুষের মাঝে ১০ কেজি করে চাল, ২ লিটার করে সয়াবিন তেল, ২ কেজি করে ডাউল এবং ৪৮ হাজার পিচ সাবান, পবিত্র ঈদুল ফিতরের উপহার হিসাবে দুস্থ মানুষের মাঝে শাড়ি, লুঙ্গী এবং ঈদের উপহার সামগ্রী বিতরণ করেন।
অন্যদিকে এমপি এনামুল হকের উদ্যোগে উপজেলার রিক্সা ভ্যান চালক, চা বিক্রেতা, নাপিত, উপজাতি, তৃতীয় লিঙ্গ ও কর্মহীন মানুষের মাঝে ৪ এপ্রিল থেকে করোনা ভাইরাস সংক্রমণ সচেতনতা ও নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এছাড়া ২১ এপ্রিল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষায় উপজেলার ৩৮টি কমিউনিটি ক্লিনিক এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের মাঝে কেএন-৯৫ মাস্ক, হ্যান্ড গ্লাভস এবং পিপিই বিতরণ করা হয়। এর মধ্যে এক হাজার পিচ কেএন-৯৫ মাস্ক এবং পাঁচ শত পিচ পিপিই বিতরণ করেন।
অন্যদিকে উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার রিক্স ভ্যান চালক, চা বিক্রেতা, নাপিত, উপজাতি, তৃতীয় লিঙ্গ ও কর্মহীন মানুষের মাঝে সাত হাজার মাস্ক, সাত হাজার সাবান ও সেনিটাইজার এবং সাত হাজার পিচ গ্লাভস বিতরণ করেন সাংসদ এনামুল হক।
অপরদিকে গত ২৭ এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের মাঝে পাঁচশত পিচ কেএন-৯৫ মাস্ক এবং দুইশত পিচ পিপিই বিতরণ করা হয়।
এছাড়াও ১৬ মে তৃতীয় ধাপে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের মাঝে এবং ১৭ মে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ডাক্তারদের মাঝে কেএন-৯৫ মাস্ক এবং পিপিই বিতরণ করা হয়।
এমপি এনামুল হক এর ব্যক্তিগত উদ্যোগে গত ১৭ মে পবিত্র ঈদ উল ফিতরের উপহার হিসেবে উপজেলার দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে শাড়ী এবং লুঙ্গী বিতরণ করা হয়। সেই সঙ্গে প্রায় দশ হাজার দুস্থ মানুষের মাঝে ঈদের সেমাই, চাল ও চিনি বিতরণ করা হয়।
এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর দরিদ্র ও কর্মহীন, বয়স্ক, বিধবা,স্বামী পরিত্যক্ত, প্রতিবন্ধী মানুষের মাঝে খাদ্য ও বিভিন্ন সহায়তা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণ অব্যাহত রয়েছে।
সেই সাথে বাগমারার ১৬ টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার প্রায় ১২ হাজার মানুষকে প্রধানমন্ত্রীর ২৫০০ টাকার নগদ মোবাইল একাউন্টের মাধ্যমে অনুদান ও ১,১২৫ টি মসজিদে পাঁচ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে।
সাংসদ এনামুল হক বলেন, এরপরও তার ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত বঙ্গবন্ধু কমপ্লেক্সের করোনাকালীন সেবা অব্যাহত রয়েছে। এ সেবায় ২৪ ঘন্টায় চারজন কর্মকর্তাসহ কমপ্লেক্সের পরিচালক দায়িত্ব পালন করে আসছে। তারা করোনা পরিস্থিতি ছাড়াও প্রাকৃতি দূর্যোগেও কাজ করে যাচ্ছে।