ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
১০,০০০ টাকার অক্সিজেন সিলিন্ডার ২৫,০০০!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 9 June, 2020, 8:40 PM

১০,০০০ টাকার অক্সিজেন সিলিন্ডার ২৫,০০০!

১০,০০০ টাকার অক্সিজেন সিলিন্ডার ২৫,০০০!

করোনা আক্রান্ত শ্বাস কষ্টের রোগীদের ব্যাপক চাহিদাকে পূঁজি করে ৮ থেকে ১০ হাজার টাকার একটি অক্সিজেন সিলিন্ডার সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত বিক্রির প্রমাণ মিলেছে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার বিসমিল্লাহ এন্টারপ্রাইজের বিরুদ্ধে। আজ মঙ্গলবার প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে ৪ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন পরিচালিত মোবাইল কোর্ট।

মোবাইল কোর্ট সূত্র জানায়, করোনাকালীন পরিস্থিতিতে মানুষের অসহায়তার সুযোগ নিয়ে অতি প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডারসহ চিকিৎসা সামগ্রীর কৃত্রিম সংকট সৃষ্টি ও দাম বৃদ্ধি করে ক্রেতাদের কাছ থেকে বিপুল মুনাফা হাতিয়ে নিচ্ছে। বিসমিল্লাহ এন্টারপ্রাইজের মালিক শহীদুল আলম কোন ধরণের ইনভয়েস ও প্রয়োজনীয় ব্যবসায়ীক কাগজপত্র দেখাতে পারেনি নিজেদের মতো করে দাম বৃদ্ধি করে বিক্রয় করে আসছে অক্সিজেন সিলিন্ডার ও মিটারসহ অন্যান্য যন্ত্রপাতি। প্রয়োজনীয় কাগজপত্র আছে বলে জানালেও বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র দেখাতে পারেনি। এমনকি তার বিক্রয় ক্যাশমেমোতে থাকা কার্বন কপিতে কোন ধরনের টাকার অংক ও ক্রেতার নাম ঠিকানা লেখা ছিল না। তার বিরুদ্ধে সিলিন্ডার বিক্রয় করা বন্ধ করে গোপনে বিক্রয় করার অভিযোগ পাওয়া যায়। সিলিন্ডার প্রতি লাভ করেছে প্রায় ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা আর মিটার প্রতি লাভ করেছে ৩ হাজার টাকার বেশি।

এ ছাড়া অভিযানে কাজির দেউরি আসগার দীঘিরপাড়ের হাসান ট্রেডার্সকে বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স দেখাতে না পারায় ও আইসিইউ বেড ও পেসেন্ট বেডের ক্রয় রশিদ দেখাতে না পারা ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বলেন, কিছু অসাধু ব্যবসায়ী করোনার এই মহামারীতে অক্সিজেন সিলিন্ডারসহ চিকিৎসা সামগ্রীর কৃত্রিম সংকট সৃষ্টি করে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। অনেক অক্সিজেন সিলিন্ডারের মজুদ থাকলেও ক্রেতাদের নেই বলে ফিরিয়ে দেয় যদিও তারা বেশি দামে বিক্রয় করার জন্যে ব্যাক্তিগত যোগাযোগ মাধ্যম ব্যাবহার করছে।

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব ড. বদিউল আলম বলেন, কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে চট্টগ্রামে কিছু অসাধু ব্যাবসায়ী অক্সিজেন সিলিন্ডারের কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মুনাফার আশায় দাম বৃদ্ধি করে ও মানুষকে জিম্মি করে অতিরিক্ত দাম আদায় করছে। এদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status