খুলনার ডুমুরিয়া সদর ইউনিয়নের আইতলা এলাকায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া শিশু ভাতিজিকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা ডুমুরিয়া থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্তকে গেপ্তার করেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, খুলনার ডুমুরিয়া উপজেলা সদরের আইতলা এলাকার মাছ ব্যবসায়ী তিন সন্তানের জনক শিশুটির বাবা (৪৫)। বাড়ির একই আঙ্গিনার মধ্যে বসবাস তার আপন সহদর রাজমিস্ত্রী মো. আজিজুল ইসলাম খানের। শনিবার সন্ধ্যায় মইদুল তার ভাইয়ের (আজিজুর) বাড়ি ফাঁকা পেয়ে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ভাতিজিকে ধর্ষণ করেন। এমন ঘটনার পর আত্মসম্মানে শিশুটির পরিবার ঘটনাটি লুকানোর চেষ্টা করে। ওই রাতেই শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পবর্তীতে শারীরিক অবস্থার বেশি অবনতি হলে সোমবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে সোমবার রাতে তার ভাই মো. মইদুল খানকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
শিশুটির বাবা জানান, তিনি বাদি হয়ে সোমবার রাতে শুধু তার ভাইকে আসামি থানায় মামলা করেছেন। এমন ন্যাক্কারজনক ঘটনায় দেশের প্রচালিত আইনে ধর্ষকের শান্তির দাবি জানান তিনি।
ডুমুরিয়া থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, শিশুটির চিকিৎসা চলছে, সে এখন আশঙ্কামুক্ত। এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।