ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৭ জুন ২০২৬ ৩ আষাঢ় ১৪৩৩
আম খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুকে 'ধর্ষণ'
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 9 June, 2020, 8:07 PM

আম খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুকে 'ধর্ষণ'

আম খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুকে 'ধর্ষণ'

কিশোরগঞ্জের ভৈরবের লক্ষ্মীপুর এলাকায় আবারো ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুর্জয় নামের একই এলাকার এক কিশোরের বিরুদ্ধে ভৈরব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

অভিযোগ পাত্তয়ার পর ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনের নেতৃত্বে অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়। সে লক্ষ্মীপুর গ্রামের হেলিম সরকারের ছেলে।

প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাত্তয়া গেছে বলে জানিয়েছেন ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে আসামিকে জেল হাজতে এবং ধর্ষিতাকে ২২ ধারায় জবানবন্দী রেকর্ড করার জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়।


ধর্ষিতার মা জানান, গত তিন মাস আগে হবিগঞ্জের কামালপুর থেকে ভৈরবের জগন্নাথপুর এলাকার লক্ষ্মীপুরের সুলাইমান মিয়ার ভাড়া বাসায় উঠেন তারা। একই এলাকার আনোয়ার মিয়ার কয়েল কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন। গত ৬ জুন আনুমানিক বেলা ১২.৩০ মিনিটের দিকে প্রতিদিনের মত কারখানায় কাজ করছিলাম। এ ফাঁকে আমার মেয়েকে আম খাত্তয়ানোর কথা বলে আসামি দুর্জয় বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে। ভয় দেখায় যে কাউকে এ কথা জানালে তাকে মেরে ফেলবে। রাতের বেলায় তার পেট ব্যথা ও প্রশ্রাবে যন্ত্রনা শুরু হলে বিষয়টি জানাজানি হয়। পরের দিন বিষয়টি ছেলের মাকে জানানো হলে সে উল্টো তাদের বকাঝকা করে তাড়িয়ে দেয়। নিরুপায় হয়ে আজ থানাকে বিষয়টি জানানো হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুর্জয়কে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করে বলে পুলিশ জানায়। এ ব্যাপারে ভৈরব থানায় শিশুর মা নারী ও নির্যাতন দমন আইনে দুর্জয়কে আসামি করে ভৈরব থানার মামলা দায়ের করেন।

পুলিশ আসামিকে জেল হাজতে এবং ভিকটিমকে ২২ ধারায় জবানবন্দী রেকর্ডের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়।

ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন বলেন আমি অভিযোগ পাত্তয়ার সাথে সাথে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আত্ততায় নিয়ে আসা হয়। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাত্তয়া যায় বলে তিনি জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status