উইন্ডিজ ক্রিকেট দল ইংল্যান্ডে, নেমেই কোয়ারেন্টিনে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 June, 2020, 7:08 PM
উইন্ডিজ ক্রিকেট দল ইংল্যান্ডে, নেমেই কোয়ারেন্টিনে
ক্রিকেট বিশ্বে অনেক প্রথমের জন্ম দেওয়া উইন্ডিজ গড়ল নতুন এক ইতিহাস। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে মঙ্গলবার (৯ জুন) সকালে ম্যানচেস্টারে এসে নেমেছে ক্যারিবিয় দল।
জুলাইয়ে এ সিরিজ শুরুর কথা। করোনাভাইরাস প্যানডেমিক শুরুর পর এই প্রথম বিদেশি কোনও খেলোয়াড় দল ব্রিটেনে এলো।
আসার আগে দলের প্রতিটি সদস্যের করোনাভাইরাস পরীক্ষা হয়েছে। কেউই পজিটিভ বলে শনাক্ত হননি। তবে পুরো উইন্ডিজ দলটি আগামী তিন সপ্তাহ ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে একটি হোটেলে কোয়ারেন্টিনে থাকবে।
সিরিজের সমস্ত ম্যাচ দু’টো মাঠে হবে, যেগুলোতে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে।