ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনা সংক্রমণে উহানকে ছাড়িয়ে গেল মুম্বাই!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 June, 2020, 5:31 PM

করোনা সংক্রমণে উহানকে ছাড়িয়ে গেল মুম্বাই!

করোনা সংক্রমণে উহানকে ছাড়িয়ে গেল মুম্বাই!

করোনা আতঙ্কে কাঁপছে ভারত। হু হু করে বাড়ছে সংক্রমণ। পরিস্থিতি কতটা জটিল তা স্পষ্ট করে এবার করোনা আক্রান্তের সংখ্যায় চীনের উহান শহরকেও ছাড়িয়ে গেছে মুম্বাই।

সরকারি পরিসংখ্যান মতে, মঙ্গলবার পর্যন্ত মুম্বইয়ে কভিড-১৯ রোগীর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৫০ হাজার ৪৯০ জন। চীন সরকারের পরিসংখ্যান মতে করোনা ভাইরাসের উৎসস্থল হুবেই প্রদেশের রাজধানী উহান শহরে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ৩৪০। এই পরিসংখ্যান এটা স্পষ্ট করে দিচ্ছে যে, লকডাউন ও সামাজিক দূরত্ব নিয়ে কড়াকড়ি সত্ত্বেও করোনাভাইরাসের প্রকোপ থামানো যাচ্ছে না। ভারতের সামনে ভয়াবহ সময় আসছে।

উল্লেখ্য, মঙ্গলবার ভারতে রেকর্ড হারে বেড়েছে করোনা সংক্রমণ। একদিনেই প্রায় ১০ হাজার মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যাটাও বাড়ছে পাল্লা দিয়ে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৮৭ জন। যা এখনও পর্যন্ত একদিনে সর্বাধিক। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২ লাখ ৬৭ হাজার ৬১৪ জন। মৃত্যু হয়েছে ৭ হাজার ৪৮১ জনের। সূত্র- সংবাদ প্রতিদিন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status