উত্তর কোরিয়ায় কেউ আক্রান্ত না হলেও কঠোর বিধি-নিষেধ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 3 June, 2020, 9:12 PM
উত্তর কোরিয়ায় কেউ আক্রান্ত না হলেও কঠোর বিধি-নিষেধ
উত্তর কোরিয়ায় স্কুলের নতুন টার্ম শুরু হওয়ার কথা ছিল এপ্রিল মাসে। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে এই সিডিউল স্থগিত হয়ে যায়।
দু’মাস পর এখন স্কুল খুলে দেয়া হয়েছে। রাজধানী পিয়ংইয়াং-এ শিক্ষার্থীরা ক্লাস রুমে ফিরে গেছে। তবে তাদের মুখে মাস্ক পরতে হয়েছে। সরকারি তথ্য অনুসারে উত্তর কোরিয়ায় একজন ব্যক্তিও এই ভাইরাসে আক্রান্ত হয়নি। তারপরও দেশটিতে কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।
বন্ধ করে দেওয়া হয়েছে সীমান্ত এবং হাজার হাজার লোককে আইসোলেশনে অর্থাৎ আর সকলের কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। সূত্র: বিবিসি বাংলা