২০১৭ সালে বিগ বাজেটে নির্মিত হয় 'বেওয়াচ'। সিনেমাটি বেশ ব্যবসায়িক সাফল্য পেলেও সমালোচকদের প্রশংসা পায়নি।
উল্টো সমালোচিত হয়েছে সিনেমাটি। আর হলিউড তারকা পামেলা অ্যান্ডারসনের মনও যে জয় করতে পারেনি এ ছবি, তা নায়িকার কথাতেই স্পষ্ট।
পামেলা বলেছেন, অনেক টাকা। খরচ করেও 'বেওয়াচ' সিনেমা খুব একটা কিছু দেখাতে পারেনি।
পামেলা মূলত 'বেওয়াচ'- এর মূল সিরিজের অভিনেত্রী। সেই টিভি সিরিজ দিয়ে নব্বই দশকে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন এই হলিউড অভিনেত্রী। সেই 'বেওয়াচ'-এরই অ্যাডাপটেশন করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। যদিও প্রিয়াঙ্কার 'বেওয়াচ' নিয়ে মোটেও খুশি নন পামেলা।
ওয়াচ হোয়াট হ্যাপেনস লাইভ উইথ অ্যান্ডি কোহেন অনুষ্ঠানে পামেলা বলেন, এই 'বেওয়াচ'-এর মতো সিরিজ ফিল্মে পরিণত করা অর্থহীন।