ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
করোনায় ৪ বাংলাদেশিসহ ১২৭ সাংবাদিকের মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 3 June, 2020, 5:45 PM

করোনায় ৪ বাংলাদেশিসহ ১২৭ সাংবাদিকের মৃত্যু

করোনায় ৪ বাংলাদেশিসহ ১২৭ সাংবাদিকের মৃত্যু

কোভিড-১৯ পরিস্থিতি মানুষকে জানাতে মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে বাংলাদেশের চার সাংবাদিকসহ ১২৭ গণমাধ্যম কর্মীর মৃত্যু হয়েছে। ৩১ দেশে গত ৩ মাসে এই মৃত্যু হয়। এই তথ্য জানিয়েছে জেনেভা-ভিত্তিক এনজিও প্রেস এম্বলেম ক্যাম্পেইন (পিইসি)।

পিইসি মহাসচিব ব্লেইস লেম্পেন এক বিবৃতিতে বলেছেন, সাংবাদিকদের মহামারির তথ্য জানানোর কাজে নিয়োজিত থাকতে হচ্ছে। তারা নভেল করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের মধ্যে অনেকে মৃত্যু বরণ করেছেন। মৃতদের অনেকে পেশাগত দায়িত্ব পালনের সময় পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা পাননি। বিশ্বের সব সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান তিনি।

এনজিওটি মার্চের ১ তারিখ থেকে ৩১ মে পর্যন্ত সময় হিসাব করেছে। তাদের তথ্য অনুযায়ী, মৃতদের দুই তৃতীয়াংশ দায়িত্বরত অবস্থায় আক্রান্ত হন। এর মধ্যে শুধু মে মাসেই মারা গেছেন ৭২ জন।

পিইসি ৪ বাংলাদেশি সাংবাদিকের মৃত্যুর খবর দিলেও দেশীয় সাংবাদিকদের একটি ফেসবুক গ্রুপের হিসাব অনুযায়ী, ২ জুন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। করোনা মহামারী আকারে ছড়িয়ে পড়ার পর ‘আমাদের গণমাধ্যম-আমাদের অধিকার’ নামের ওই গ্রুপ থেকে প্রতিনিয়ত সাংবাদিকদের ব্যাপারে আপডেট দেয়া হচ্ছে। তাদের হিসাব অনুযায়ী, বাংলাদেশে ২৩৮ জন সাংবাদিক এখন পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬৪ জন।

পিইসির হিসাব অনুযায়ী, লাতিন আমেরিকায় সবচেয়ে বেশি সাংবাদিক নতুন এই রোগে মারা গেছেন, ৬২ জন। ইউরোপে ২৩ জন, এশিয়ায় ১৭ জন, উত্তর আমেরিকায় ১৩ জন এবং আফ্রিকায় ১২ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status