ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
মাথায় গুলির জখমে ভুগে ৪ বছর বয়সী ফিলিস্তিনির মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 2 June, 2020, 11:11 PM

মাথায় গুলির জখমে ভুগে ৪ বছর বয়সী ফিলিস্তিনির মৃত্যু

মাথায় গুলির জখমে ভুগে ৪ বছর বয়সী ফিলিস্তিনির মৃত্যু

কয়েকদিন আগে মাথায় রাবার বুলেটের আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া চার বছর বয়সী এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। প্রায় দুই সপ্তাহ মাথায় গুলির জখম নিয়ে ভুগে সোমবার ইসরাইলের হাদাশাহ ইউনিভার্সিটি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে রাফিফ মোহাম্মদ কারাইন নামের ওই শিশু। এক প্রেস বিজ্ঞপ্তির বরাত দিয়ে এ খবর দিয়েছে দ্য হারেৎস। পুলিশ জানিয়েছে, তাদের ধারণা, গত ২১শে মে জেরুজালেম ও পশ্চিম তীরকে বিভক্তকারী দেয়ালের নিকটে রাবার বুলেটের শিকার হয় কারাইন। কিন্তু স্থানীয় সূত্র, পুলিশের তদন্ত নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। তারা বলেছে, কারাইনের পরিবার ইসাওয়িয়াহ শহরতলীর একেবারে কেন্দ্রস্থলে বাস করে। জেরুজালেম ও পশ্চিম তীরের মধ্যকার দেয়াল থেকে তাদের বাড়ির দূরত্ব অনেক। এছাড়া, সেখানকার স্থানীয়রা ঘটনার দিন কোনো গুলির আওয়াজও শোনেননি।
হাসপাতাল সূত্র জানায়, গুলিতে আহত হওয়ার পরপরই কারাইনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে নিউরোলজিক্যাল বিশেষজ্ঞদের একটি দল তার চিকিৎসার দায়িত্বে ছিল। কিন্তু তার ব্রেইনে গুলির আঘাতে গুরুত্বর ক্ষতির শিকার হয়েছিল। কারাইনের পরিবার জানায়, তারা প্রাথমিকভাবে ধারণা করেছিল হয়তো পড়ে গিয়ে আঘাত পেয়েছে কারাইন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর তাদের জানানো হয় যে, আদতে সেটা ছিল গুলির আঘাত।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status