মুন্সীগঞ্জে কাঠ বোঝাই ট্রাকসহ পুরাবাজার বেইলীব্রিজ ভেঙে পড়েছে। এতে ঢাকার ও জেলার অন্যান্য উপজেলার সঙ্গে দিঘিরপাড়ের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (০২ মে) সকালে দিঘিরপাড়ে কাঠ বোঝাই একটি ট্রাক পুরাবাজার বেইলীব্রিজ উঠলে ব্রিজটি ভেঙ্গে পড়ে। তবে চালক ও হেলপার প্রাণে বেঁচে যায়। এরপর থেকে বন্ধ হয়ে যায় টঙ্গিবাড়ির দিঘিরপাড়ের সঙ্গে জেলার অন্যান্য উপজেলার সড়ক যোগাযোগ।
এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে এ রুটে যাতায়াতকারীদের। অনেককেই বিকল্প উপায়ে ট্রলারে পারপার হতে দেখা যায়। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের পর ব্রিজটি দ্রুত মেরামতের উদ্যোগ নেয়া হবে বলে জানায় সড়ক ও জনপথ বিভাগ।