ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
মোটরসাইকেল চুরির মামলায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 2 June, 2020, 8:22 PM

মোটরসাইকেল চুরির মামলায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার

মোটরসাইকেল চুরির মামলায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার

গাজীপুর মহানগরীর টঙ্গীর আলোচিত যুব মহিলা লীগ নেত্রী নাসিমা আক্তার নাসরিনকে মোটরসাইকেল চুরির মামলায় গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে হত্যা, মাদক সেবনসহ একাধিক বিতর্কিত কর্মকাণ্ডে ব্যাপক সমালোচিত হয়েছিলেন যুব মহিলা লীগের এই নেত্রী।

টঙ্গী পূর্ব থানার এসআই বাবুল আহমেদ জানান, ৩ মার্চ টঙ্গী পূর্ব থানায় মোটরসাইকেল চুরি ও হামলার ঘটনায় যুব মহিলা লীগ নেত্রী নাসিমা আক্তার নাসরিন ও তার স্বামী জসিম উদ্দিন সুমনের বিরুদ্ধে একটি মামলা হয়। ওই ঘটনার পর থেকে পলাতক ছিলেন নাসিমা। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিস্তার গেট এলাকা থেকে নাসিমা আক্তার নাসরিনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। মামলার অপর আসামি নাসিমার স্বামী সুমন পলাতক।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরি ও হামলার মামলায় গ্রেফতার করে নাসিমা আক্তার নাসরিনকে আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status