ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
লিপস্টিক-চুমু আর রাজনীতি নিয়ে হাজির শ্রীলেখা (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 21 May, 2020, 11:24 AM

লিপস্টিক-চুমু আর রাজনীতি নিয়ে হাজির শ্রীলেখা (ভিডিও)

লিপস্টিক-চুমু আর রাজনীতি নিয়ে হাজির শ্রীলেখা (ভিডিও)

২০৫০ সালে এগিয়ে গেলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র! ওই সময়ে নিজেকে রেখে এক ভিডিওর মাধ্যমে প্রকাশ করলেন মানুষের আগের জীবনের কথা। আগের জীবন বলতে তিনি ২০২০ বা তার আগের সময়কেই বুঝিয়েছেন।

কেমন ছিল সেই জীবন? শ্রীলেখা কাটা কাটা স্বরে ভিডিওতে কথা বলছেন। কাটা কাটা স্বর, কারণ তার মনে হয়েছে ২০৫০-এ মানুষের কথা বলার ভঙ্গিও বদলে যাবে।

তিনি বলছেন, তখন মানুষ মাস্ক পরত না। সামাজিক দূরত্ব বজায় রাখতো না। যখন খুশি পার্টি করতো। না, শুধু পলিটিক্যাল পার্টি নয়, বন্ধুদের সঙ্গেও পার্টি। তখন ‘আড্ডা’ বলে একটা বিষয় ছিল।

এই ভাবেই বলে চলেছেন শ্রীলেখা। যখন পলিটিক্যাল পার্টির কথা বলছেন তখন ছবিতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ। তারা বক্তৃতা সভায় উপস্থিত।

অন্যদিকে আবার বন্ধুদের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত ভেসে আসছে ভিডিওতে, যাকে আর এক ধারার পার্টি হিসেবে ব্যাখ্যা করেছেন শ্রীলেখা। সেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী বন্ধুদের সঙ্গে ওয়াইন গ্লাসের চুমুকে খুশিতে ভরপুর।

এ রকম করেই নানা বিষয় ভিডিয়োতে তুলে ধরেছেন শ্রীলেখা। তার ভিডিওর এক অধ্যায় জুড়ে আছে লিপস্টিক! লিপস্টিককে কতখানি মিস করছেন তিনি তা বোঝা যাচ্ছে!

যেহেতু সময় ২০৫০, তাই শ্রীলেখা ব্যাখ্যা করেছেন কেমন করে লিপস্টিক ঠোঁটে লাগাতো ২০২০ সালের মানুষেরা। লিপস্টিক প্রসঙ্গ থেকেই অনায়াসে রাত পার্টি আর চুমুর প্রসঙ্গে চলে গিয়েছেন শ্রীলেখা, দেখিয়েছেন মানুষ একে অন্যকে ভালো লাগলে কী গভীর ভাবে চুমু খেতো।

হতাশা তার গলায়, কারণ সময় ২০৫০। মানুষ আর সে রকম নেই। কিন্তু শ্রীলেখা ওই সময়ে কেমন আছেন? কী ভাবে আছেন? তাকে দেখতে কেমন হয়েছে? সেটা দেখাবে তার ২০৫০ সালের দূরদৃষ্টিসম্পন্ন ভিডিও।

ভিডিওর ভাবনা যে সম্পূর্ণ কল্পনাভিত্তিক এবং অনুমানমূলক, তা কোনও ধর্মীয় বিশ্বাস বা রাজনীতিকে সমর্থন করে না, তা-ও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন শ্রীলেখা। সূত্র: আনন্দবাজার পত্রিকা।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status