ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ছাদে প্রেমিকাকে চুমু দিয়ে, প্রেমিক গ্রেপ্তার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 20 May, 2020, 10:47 PM

ছাদে প্রেমিকাকে চুমু দিয়ে, প্রেমিক গ্রেপ্তার

ছাদে প্রেমিকাকে চুমু দিয়ে, প্রেমিক গ্রেপ্তার

ইরানের তেহরানে বাসার ছাদে প্রেমিকাকে চুমু দিয়ে গ্রেপ্তার হয়েছেন এক ইরানি খেলোয়াড়। তার প্রেমিকাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। বুধবার তেহরানের পুলিশ এই তথ্য জানিয়েছে। গ্রেপ্তার ওই পার্কর খেলোয়াড়ের নাম আলিরিজা জাপালাগি।

জানা যায়, আলিরিজা ইরানের পার্কর অ্যাথলেট ও ফটোগ্রাফার। তিনি প্রেমিকাকে নিয়ে ছাদে উঠে চুমু খান। ওই ঘটনার ভিডিও তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, শুধু একটি হাফপ্যান্ট পরে ছাদে এক নারীকে চুমু খাচ্ছেন তিনি। ওই নারীও হাফপ্যান্ট ও স্পোর্টস ব্রা পরেন। আলিরিজা ‘দ্য ডন অব তেহরান’ শিরোনামে ভিডিওটি পোস্ট করেন।

এই ঘটনার পর সোমবার আলিরিজাকে গ্রেপ্তার করে তেহরান পুলিশ। তার প্রেমিকাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তেহরান পুলিশ প্রধান সরদার হোসেইন রহিমি বলেন, আমরা খেলাধুলার বিপক্ষে নই। পার্করও একটি ভালো খেলা, মজাদার খেলা। তবে আমরা তার ও তার সঙ্গীদের আদর্শভঙ্গ, অশ্লীল ও অনুপযুক্ত আচরণের বিরোধিতা করি। পুলিশ ও বিচার বিভাগ অবশ্যই এই ব্যক্তি এবং তার সঙ্গীর বিষয়ে সিদ্ধান্ত নেবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status