ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
হত দরিদ্র নারীর ঘরে ৪৭ বস্তা সরকারি চাল!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 20 May, 2020, 10:34 PM

হত দরিদ্র নারীর ঘরে ৪৭ বস্তা সরকারি চাল!

হত দরিদ্র নারীর ঘরে ৪৭ বস্তা সরকারি চাল!

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে বিক্রির সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৪৭ বস্তা চাল জব্ধ করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। আজ বুধবার বিকালে উপজেলার জোড়খালি ইউনিয়নের নইলেবাড়ী এলাকার হতদরিদ্র নারী মাজেদার ঘর থেকে চালগুলো উদ্ধার করা হয়।  

জানা গেছে, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির কিছু চাল কালোবাজারে মজুদ করা হয়েছে, এমন তথ্যের ভিত্তিতে মাদারগঞ্জ মডেল থানার উপ-পরিদশক (এসআই) মাসুদ পারভেজের নেতৃত্বে পুলিশের একটি দল আজ বুধবার বিকেলে উপজেলার জোড়খালি ইউনিয়নের নইলেবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় হতদরিদ্র নারী মাজেদার ঘর থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির প্রতিটি ৩০ কেজি ওজনের ৪৭ বস্তা চাল জব্ধ করা হয়।

সেখানে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত চটের বস্তাভর্তি মোট এক হাজার ৪১০ কেজি চাল পাওয়া গেছে। চালের বস্তাগুলো থানা হেফাজতে নিয়েছে পুলিশ। অভিযানের বিষয়টি টের পেয়ে ওই বাড়ির লোকজন সটকে পড়ায় সরকারি চাল কালোবাজারে মজুদ করার ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মাদারগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদুজ্জামান কালের কণ্ঠকে বলেন, অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। প্রতিটি ৩০ কেজি ওজনের ৪৭ বস্তা চাল জব্ধ করে থানা হেফাজতে আনা হয়েছে। সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির এই চালগুলো স্থানীয় কোন ডিলারের কাছ থেকে কালোবাজারে মজুদ করা হয়েছে এবং এর সাথে কারা কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ ব্যাপারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হবে। আজকে চাল উদ্ধারের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status