ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
ভারতকে ভেন্টিলেটর দেয়ার ঘোষণা ট্রাম্পের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 16 May, 2020, 10:51 AM

ভারতকে ভেন্টিলেটর দেয়ার ঘোষণা ট্রাম্পের

ভারতকে ভেন্টিলেটর দেয়ার ঘোষণা ট্রাম্পের

করোনাভাইরাস মহামারির মাঝে বন্ধুত্বের বার্তা দিয়ে ভারতে ভেন্টিলেটর দেয়ার ঘোষণা দিয়েছে আমেরিকা। এর আগে ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে আমেরিকাকে ‘হাইড্রক্সিক্লোরোকুইন’ পাঠিয়েছিল ভারত।

শুক্রবার টুইটারে ট্রাম্প লিখেন, আমি গর্বের সঙ্গে জানাচ্ছি যে, আমেরিকা ভারতকে ভেন্টিলেটন অনুদান হিসেবে দিচ্ছে। এই মহামারিতে আমরা ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে আছি। ভ্যাক্সিন তৈরির ক্ষেত্রেও আমরা সাহায্য করব। আমরা একসঙ্গে অদৃশ্য এই শত্রুর বিরুদ্ধে লড়াইতে জয়ী হব।’

এর আগে হাইড্রক্সিক্লোরোকুইন নামের একটি ওষুধ, যা করোনাভাইরাসে কার্যকর হতে পারে বলে দাবি করেন গবেষকরা, সেটা চেয়ে আবেদন জানিয়েছিলেন ট্রাম্প। এরপরই মোদির প্রশংসা করে ট্রাম্প বলেছিলেন, আমি প্রচুর পরিমাণ ওষুধ আনাচ্ছি। ২৯ মিলিয়নের থেকেও বেশি। বেশিরভাগটাই ইতোমধ্যে ভারত থেকে রওনা হয়েছে। আমি নরেন্দ্র মোদিকে অনুরোধ করেছিলাম, যদি তিনি ওষুধ পাঠান। মোদি ভীষণ ভালো মানুষ।”

ট্রাম্পের অনুরোধে ভারত ৩৫.৮২ লাখ ট্যাবলেট পাঠায়। সেইসঙ্গে ভারত ৯ টন ওষুধ তৈরির সামগ্রীও পাঠায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status