ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
কাশ্মীরে ‘বন্দুকযুদ্ধে’ কর্নেল-মেজরসহ ৫ সেনা নিহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 3 May, 2020, 11:34 AM

কাশ্মীরে ‘বন্দুকযুদ্ধে’ কর্নেল-মেজরসহ ৫ সেনা নিহত

কাশ্মীরে ‘বন্দুকযুদ্ধে’ কর্নেল-মেজরসহ ৫ সেনা নিহত

ভারতের জম্মু ও কাশ্মীরের হান্দওয়াড়ায় ‘সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে’ সেনাবাহিনীর কর্নেল-মেজরসহ পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবারের এ ঘটনায় দুই ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

ভারতীয় এ গণমাধ্যম জানায়, নিহত সেনাদের মধ্যে একজন কর্নেল ও একজন মেজর রয়েছেন। অন্য তিনজন হলেন- দুই সেনা সদস্য ও একজন পুলিশ কর্মকর্তা। এছাড়া এনকাউন্টারে দুজন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে।

খবরে বলা হয়, শনিবার থেকেই উত্তর কাশ্মীরের কুপওয়াড়া জেলার অন্তর্গত হান্দওয়াড়ার চাঞ্জমুল্লা অঞ্চলে শুরু হয় লড়াই। এদিন জম্মু ও কাশ্মীরের পুলিশের সঙ্গে সেনাবাহিনী সন্ত্রাসবিরোধী যৌথ অভিযান শুরু করে।

এদিকে সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা বাহিনীর কাছ থেকে প্রাপ্ত তথ্য জানা গেছে, চাঞ্জমুল্লায় একটি বাড়িতে কয়েকজন সাধারণ নাগরিককে আটক করেছে ‘সন্ত্রাসীরা’। এরপরই জম্মু ও কাশ্মীরের পুলিশের সঙ্গে সেখানে যৌথ অভিযান চালায় ভারতীয় সেনা। দলে ছিলেন পাঁচ সেনা সদস্য ও জম্মু-কাশ্মীর পুলিশ সদ্যসরা। ওই নাগরিকদের উদ্ধার করতে ঘটনাস্থলে যায় দলটি।

এরপর ওই নাগরিকদের উদ্ধার করতে গিয়ে ‘সন্ত্রাসীদের’ ওপরে গুলি চালাতে থাকে উদ্ধারকারী বাহিনী। শেষ পর্যন্ত সফলভাবে ওই নাগরিকদের উদ্ধার করতে দলটি সফল হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status