হিলিতে প্রশাসনের হস্তক্ষেপে বন্দীদশা কাটল ২টি পরিবারের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 2 May, 2020, 5:14 PM
হিলিতে প্রশাসনের হস্তক্ষেপে বন্দীদশা কাটল ২টি পরিবারের
হিলি হাকিমপুর উপজেলার মসিদপুর গ্রামে দুদিন ধরে দুটি পরিবারের প্রবেশ পথ রাস্তা বন্ধ করে অবরুদ্ধ করে রাখেন এক প্রভাবশালী ব্যক্তি। অবশেষে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেকে শনিবার (২ মে) বিকেলে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পায় পরিবার দুটি।
স্থানীয়রা জানান, মুসিদপুর গ্রামের রুবেল নামের এক প্রভাবশালী ব্যক্তি মাহাবুবুর রহমান এবং আসলাম হোসেনের বাড়ির গেট বাঁশ দিয়ে বন্ধ করে রাখে। এতে করে তারা বাড়ি থেকে দুদিন বের হতে পারেনি। অবশেষে অবরুদ্ধ থেকে মুক্তি পাওয়া পরিবারটি মুক্তির পর কান্নায় ভেঙ্গে পরেন।
এদিকে অবরুদ্ধ করে রাখা ব্যক্তি স্বীকার করেন যে বাড়ির গেট বন্ধ করে রাখা তাদের ঠিক হয়নি। তবে তাদের পারিবারিক বিরোধ মিটানোর জন্য তারা এমন কাজ করেছিলো।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম জানান, আমরা কাছে সংবাদ আসে যে হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নে মুসিদপুর গ্রামে একটি বাড়িকে প্রভাবশালীরা প্রবেশের পথ বন্ধ করে রেখেছে। আমি পুলিশসহ ঘটনাস্থলে এসে জানতে পারি যে তাদের জায়গা নিয়ে দীর্ঘ দিন বিরোধ চলছিলো। পরে পরিবারটিকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করি।