ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
বল পালিশে লালা-ঘামের ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 2 May, 2020, 12:46 PM

বল পালিশে লালা-ঘামের ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া

বল পালিশে লালা-ঘামের ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া

রোগবালাইয়ের সংক্রমণ এড়াতে ক্রিকেট বল পালিশে লালা-ঘাম ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া।

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ পরবর্তী পর্যায়ে স্বাস্থ্যবিধি মানতে অস্ট্রেলিয়া সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন চিকিৎসক, ভাইরোলজিস্ট, বিভিন্ন ক্রীড়াপ্রতিষ্ঠান, ক্রিকেটারদের এবং সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট এসোসিয়েশন।

এমনটা ঘটলে বলে সিম, সুইং আনতে বোলাররা কোন পদ্ধতি ব্যবহার করবেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ ক্ষেত্রে কৃত্রিম বস্তু ব্যবহারের কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

তারা বলছে, এখন থেকে বল পালিশে বিকল্প কোনো কৃত্রিম তরল বা বস্তু ব্যবহার করার অনুমতি দেবে আইসিসি।

এতে বল বিকৃতির সুযোগ তৈরি হবে কিনা প্রশ্নে আইসিসির কর্মকর্তারা জানিয়েছেন, বল বিকৃতি রুখতে ফিল্ড আম্পায়ারের তদারকিতে সেই বল পালিশ করতে হবে।

আইসিসির এমন সব ভাবনার মধ্যেই বল পালিশে লালা-ঘাম ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বরাত দিয়ে ইএসপিএন ক্রিকইফো জানিয়েছে, দেশটির লেভেল এ, বি ও সি প্রতি ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। করোনা পরিস্থিতি শেষ হয়ে খেলা শুরু হলে ধীরে ধীরে সব লেভেলে এই নিষেধাজ্ঞা জারি হবে। অনুশীলন ম্যাচ, ফিল্ড অনুশীলন, নেট প্র্যাকটিস, ওয়ার্মআপ এমনকি ব্যক্তিগত অনুশীলনেও এ আইন জারি হবে। কোনো ক্ষেত্রেই লালা বা ঘাম বল পালিশে ব্যবহার করা যাবে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status