ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
সাতক্ষীরায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 1 May, 2020, 4:54 PM

সাতক্ষীরায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাতক্ষীরায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাতক্ষীরার কলারোয়ায় বজ্রপাতে ফজলুর রহমান (৩৩) নামের এক কৃষকের মুত্যু হয়েছে। তিনি উপজেলার যুগিখালী ইউনিয়নের ছোটরাজনগর গ্রামের সিরাজুল ইসলাম দফাদারের ছেলে।

যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ছোটরাজনগর গ্রামের কৃষক ফজলুর রহমান তার ছেলেকে নিয়ে রাতে বাড়ি থেকে বের হয়ে মসজিদে তারাবি নামাজ পড়তে যাওয়ার সময় পথিমধ্যে বাড়ির পাশে একটি নারিকেল গাছে বজ্রপাত ঘটে। এতে কৃষক ফজলু গুরুতর আহত হয়ে রাতেই মারা যান। এদিকে, তার শিশুপুত্র এতে মারাত্মক আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। তার অবস্থা এখন আশঙ্কামুক্ত।


চেয়ারম্যান রবিউল ইসলাম আরও বলেন, শুক্রবার (১ মে) তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status