ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ইতালিতে কমছে করোনার তাণ্ডব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 May, 2020, 4:46 PM

ইতালিতে কমছে করোনার তাণ্ডব

ইতালিতে কমছে করোনার তাণ্ডব

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশগুলোর একটি ইতালি। আক্রান্তের দিক থেকে তালিকার তৃতীয় স্থানে থাকলেও মৃত্যুর দিক থেকে রয়েছে দ্বিতীয়তে এবং ইউরোপ মহাদেশে সবার শীর্ষে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মোট ২ লাখ ৫ হাজার ৪৬৩ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২৭ হাজার ৯৬৭ জন। তবে সম্প্রতি দেশটিতে করোনায় নতুন করে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উভয়ই বেশ কমে এসেছে।  

ইতালির সিভিল প্রটেকশন এজেন্সি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় ২৮৫ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৭২ জন। ‍বুধবার দেশটিতে মৃত্যুর সংখ্যা ছিলো ৩২৩ জন। আক্রান্তের সংখ্যাও ছিলো ২ হাজারের অধিক।

এদিকে দেশটির প্রায় ৭৬ হাজার মানুষ করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ফলে ক্রমেই উন্নতি হচ্ছে দেশটির করোনা পরিস্থিতির।

ইতালির ২১ অঞ্চলের মধ্যে লোম্বারদিয়ায় করোনার সবচেয়ে বেশি আক্রান্ত মিলান, বেরগামো, ব্রেসিয়া, ক্রেমনাসহ ১১টি প্রদেশ। শুধু এ অঞ্চলগুলোতেই মৃত্যুর সংখ্যা বেড়ে প্রায় ১৪ হাজারে দাঁড়িয়েছে।

করোনার বিস্তার ঠেকাতে সাত সপ্তাহের বেশি সময় আগে লকডাউন ঘোষণা করেছিল ইতালি। কিন্তু সাম্প্রতিক দিনগুলোতে সংক্রমণ ও মৃত্যু কমে আসায় জারি থাকা কঠোর লকডাউন শিথিল করার বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী তার পরিকল্পনার কথা জানিয়েছেন।

এ বিষয়ে ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে বলেন, ৪ মে থেকে কড়াকড়ি শিথিল করা হবে। সীমিত পরিসরে লোকজনকে তাদের আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করার অনুমতি দেয়া হবে। এছাড়া খুলে দেয়া হবে পার্ক, কারখানা, ভবন। তবে সেপ্টেম্বর মাসের আগে কোনো স্কুলে ক্লাস শুরু হবে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status