ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
ঋষি কাপুরের মৃত্যুশয্যার ভিডিও ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 May, 2020, 1:04 PM

ঋষি কাপুরের মৃত্যুশয্যার ভিডিও ভাইরাল

ঋষি কাপুরের মৃত্যুশয্যার ভিডিও ভাইরাল

বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খানের মৃত্যুর একদিন না পেরোতেই চলে গেলেন আরেক খ্যাতিমান অভিনেতা ঋষি কাপুর। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে তার মৃত্যু হয়।

ঋষি কাপুরের মৃত্যুর পর তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে- হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন ঋষি কাপুর। তার পাশে দাঁড়িয়ে গান গেয়ে শোনাচ্ছেন একজন চিকিৎসক। ওই চিকিৎসকের গান শুনে খুব খুশি হন ঋষি।

তিনি তাকে প্রশংসা করে বলেন, 'বাহ, খুব ভাল গেয়েছ তুমি। আমার আশীর্বাদ রইলো। এগিয়ে যাও তুমি। পরিশ্রম করো। কেননা নাম-খ্যাতি এসব কিছুই পরিশ্রম আর ভাগ্যের উপর নির্ভর করে।'

গত দুই বছর ধরে মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করে ৩০ এপ্রিল মারা যান ঋষি কাপুর।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status