ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
তিন বছর নিষিদ্ধ উমর আকমল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 May, 2020, 11:31 AM

তিন বছর নিষিদ্ধ উমর আকমল

তিন বছর নিষিদ্ধ উমর আকমল

দুর্নীতিবিরোধী ধারা ভঙের অপরাধে উমর আকমলকে তিন বছরের জন্য সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যাওয়া পিসিএলে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন এ উইকেটকিপার ব্যাটসম্যান। কিন্তু কাউকে এ বিষয়ে অবহিত না করায় শাস্তির মুখে পড়তে হল তাকে।

সোমবার এক টুইট বার্তায় পিসিবি জানায়, শুনানি শেষে সংস্থাটির শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান বিচারপতি (অব.) ফজল-ই-মিরান চৌহান এই নিষেধাজ্ঞা দেন।

একের পর এক শৃঙ্খলা ভঙের অপরাধে উমর আকমলের ওপর ভীষণ বিরক্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বেয়াড়া স্বভাবের জন্য অসংখ্যবার শাস্তির মুখে পড়েছেন ৩০ বছর বয়সী উমর।
এর মধ্যে ২০ ফেব্রুয়ারিতে সাময়িক নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন ফিটনেস ট্রেনারের সঙ্গে তর্কে জড়িয়ে। এর কিছু দিন পর পিসিএলে ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সে সূত্র ধরে ২০ মার্চ তার বিপক্ষে দুর্নীতিবিরোধী দুটি ধারা ভঙ্গের অভিযোগ আনে পিসিবি।

তখন গুঞ্জন শোনা গিয়েছিল, বেশ বড় ধরনের শাস্তি পেতে পারেন উমর আকমল। আজীবন নিষেধাজ্ঞার শঙ্কাও করেছিলেন কেউ কেউ। সে তুলনায় তিন বছরের নিষেধাজ্ঞা কমই। এই শাস্তির বিরুদ্ধে কোনো আপিল করবেন না উমর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status