ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
করোনার বিরুদ্ধে লড়াইয়ে বিল গেটস, টিকা তৈরীতে অর্থায়নের ঘোষণা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 6 April, 2020, 9:47 PM

করোনার বিরুদ্ধে লড়াইয়ে বিল গেটস, টিকা তৈরীতে অর্থায়নের ঘোষণা

করোনার বিরুদ্ধে লড়াইয়ে বিল গেটস, টিকা তৈরীতে অর্থায়নের ঘোষণা

দরিদ্র দেশগুলোতে চিকিৎসা সেবায় বরাবরের মতোই বড় অংকের অর্থ ব্যয় করে আসছেন মাইক্রোসফট করপোরেশনের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। এবার ঘোষণা দিয়েছেন করোনাভাইরাস প্রতিরোধে টিকা উদ্ভাবনের প্রচেষ্টায় সহযোগিতা দেবেন। তিনি বলেন, ‘টিকা উন্নয়নে যে কারখানা স্থাপন হচ্ছে তা নির্মাণে আমাদের ফাউন্ডেশন বিলিয়ন ডলার সহযোগিতা দেবে।’

বিশ্বজুড়ে মানবহিতৈষী হিসেবে পরিচিত বিশ্বের অন্যতম বিলিয়নেয়ার বিল গেটস বলেন, ‘টিকা উদ্ভাবন প্রচেষ্টায় থাকা সাতটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করবে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। তাদের কারখানা তৈরীতে সহযোগিতা দেয়া হবে।’ তিনি স্বিকার করেন যে, টিকা তৈরী করতে গিয়ে অনেক প্রতিষ্ঠান ইতিমধ্যে বিলিয়ন ডলার ব্যয়ও করে ফেলেছে।

তিনি বলেন, ‘এ সাতটি প্রতিষ্ঠানের কারা সফল হচ্ছে এটা বিবেচনা না করে আমরা তাদের সবাইকেই সহযোগিতা দেব। যাতে টিকা তৈরীতে দ্রুত এগিয়ে যায়।’ তবে টাকার অংক কি পরিমাণ এ বিষয়ে এখনও তেমন কিছু জানা যায়নি। গত মার্চ মাসে ফাউন্ডেশন কভিড-১৯ চিকিৎসায় ১২ কোটি ৫০ লাখ ডলার সহযোগিতার ঘোষণা দিয়েছিলো।
সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status