ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ভালুকায় ট্রাকচাপায় দুই শ্রমিকের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 6 April, 2020, 8:52 PM

ভালুকায় ট্রাকচাপায় দুই শ্রমিকের মৃত্যু

ভালুকায় ট্রাকচাপায় দুই শ্রমিকের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় বেতন না দিয়ে কারখানা বন্ধ করায় বিক্ষোভের সময় ট্রাকের নীচে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার মাস্টারবাড়িতে অবস্থিত ক্রাউন ওয়ার লিমিটেডের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।

শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ক্রাউন ওয়ার এ্যাপারেল লিমিটেডের শ্রমিকরা কাজে যোগদান করতে যান। এ সময় শ্রমিকরা দেখতে পান তাদের বেতন না দিয়েই ছুটির নোটিশ টানিয়ে ফ্যাক্টরির মোইনগেইট বন্ধ করে দেয়া হয়েছে। এরই প্রতিবাদে ফ্যাক্টরির শতশত শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে বিক্ষোভ ও অবরোধ করেন।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ও শিল্পপুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু শ্রমিকরা তাতে শান্ত না হওয়ায় এমনকি মহাসড়ক না ছাড়ার কারণে পুলিশ শ্রমিকদের লক্ষ্য করে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেন। এ সময় আত্মরক্ষায় দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় দুই শ্রমিক নিহত হন।

নিহতরা হলেন, ক্রাউন ওয়ার এ্যাপারেল লিমিটেডের এমজিটি সেকশনের সহকারী প্রডাকশন ম্যানেজার (এপিএম) হারুন অর রশিদ (কার্ড নম্বর-০০৪১৭১), এবং অপরজনের পরিচয় পাওয়া যায়নি। এ সময় রাবার বুলেটের আঘাতে জানালা ভেঙ্গে স্থানীয় আব্দুর রহিমের বাসার তিনতলার ভাড়াটিয়া আল আরাফা ইসলামী ব্যাংকের মাস্টারবাড়ি ব্র্যাঞ্চের ম্যানেজার মিজানুর রহমানসহ অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন।

ক্রাউন ওয়ার এ্যাপারেল লিমিটেডের অ্যাডমিন ম্যানেজার সোহেল জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আগামী ৮ এপ্রিল বেতন দেয়ার নোটিশ টানিয়ে ফ্যাক্টরি বন্ধের ঘোষণা দেয়া হয়। কিন্তু কিছু শ্রমিক মহাসড়কে গিয়ে জটলা শুরু করেন। পরে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে। তাছাড়া ট্রাক চাপায় নিহত ব্যক্তি তাদের ফ্যাক্টরির শ্রমিক নয় বলে তিনি জানান।

ভালুকার ভরাডোবা হাইওয়ে পুলিশের ইনচার্জ উযায়ের আহমেদ আদনান জানান, ট্রাকচাপায় নিহত দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। তার মাঝে হারুন অর রশিদ নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত ক্রাউন ওয়ার এ্যাপারেল লিমিটেডে একটি সেকশনের এপিএম পদে কর্মরত ছিলেন। অপরজন গাজীপুরের শালনা অবস্থিত এক ফ্যাক্টরির শ্রমিক বলে জানতে পেরেছি। তবে, এ ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।

শিল্পপুলিশ ময়মনসিংহ অঞ্চল-৫ এর সহকারী পুলিশ সুপার নুরুন্নবী জানান, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে ৩৫ রাউন্ড রাবার বুলেট ও ৩০ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে।

শিল্পপুলিশ ময়মনসিংহ অঞ্চল-৫ এর পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, রাবার বুলেট নিক্ষেপের কিছুক্ষণ পরে আধা কিলোমিটার দূরে ট্রাকচাপায় দুইজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে ও বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status