ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
রংপুরে মদপানে চারজনের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 6 April, 2020, 6:13 PM

রংপুরে মদপানে চারজনের মৃত্যু

রংপুরে মদপানে চারজনের মৃত্যু

রংপুরে দেশীয় চোলাই মদ পান করে চারজনের মৃত্যু হয়েছে। সদর উপজেলার সদ্যপুস্করিণী ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- ওই ইউনিয়নের পশ্চিম কেশবপুর গ্রামের মাংস ব্যবসায়ী সাহিদার রহমান (৪৮), বানিয়াপাড়া এলাকার চা দোকানি আবু রায়হান (৪৫), পালিচড়া বাজার এলাকার নৈশপ্রহরী আফছার আলী (৬৫) ও রংপুর নগরীর দর্শনা সূত্রাপুর এলাকার কাঁচামাল ব্যবসায়ী মমদেল হোসেন।

স্থানীয়দের বরাত দিয়ে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন জানান, ওই চারজন রোববার (৫ এপ্রিল) রাতে চোলাই মদ পান করেন। এরপর রাতেই তিনজনের মৃত্যু হয়। সোমবার ( ৬ এপ্রিল) সকালে গুরুতর অসুস্থ আবু রায়হানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে তিনি জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status