ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ইউরোপ থেকে আসা সব ফ্লাইট নিষিদ্ধ করেছে বাংলাদেশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 14 March, 2020, 9:04 PM

ইউরোপ থেকে আসা সব ফ্লাইট নিষিদ্ধ করেছে বাংলাদেশ

ইউরোপ থেকে আসা সব ফ্লাইট নিষিদ্ধ করেছে বাংলাদেশ

ইউরোপ থেকে বাংলাদেশগামী সব ফ্লাইট নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার। শনিবার রাত পৌনে ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

রাত সাড়ে ৯টায় এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে শনিবার সকালে ইতালি থেকে ১৪২ বাংলাদেশি দেশে ফেরেন। পরে তাদেরকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে অস্থায়ী কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়। কিন্তু তারা সেখানে থাকতে অস্বীকৃতি জানিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় বাইরে থেকে তাদের স্বজনরাও বিক্ষোভে যোগ দেন। এ পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে ইতালিফেরতদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও নিরাপত্তায় শনিবার সন্ধ্যায় সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status