গত ৭ মার্চ শনিবার, দোহার উপজেলার নারিশা ইউনিয়নের উত্তর শিমুলিয়া গ্রামের এসবিআই ইট ভাটা নিয়ে 'দোহারে নিয়মনীতি ছাড়াই চলছে (এস. বি. আই) ইটের ভাটা' শিরনামে আগামীর সময় নামক একটি দৈনিকে ভুয়া, মিথ্যা সংবাদ পরিবেশন করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, ফায়ার স্টেশনের ছাড়পত্র, লাইসেন্স এবং ইট ভাটার ড্রয়িং বা স্টাকচার ছাড়াই দিব্যি চালিয়ে যাচ্ছে এই (এস. বি. আই) ইটের ভাটা।
খোঁজ নিয়ে জানা গেছে, বহু বছর আগে থেকেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, ফায়ার স্টেশনের ছাড়পত্র, লাইসেন্স এবং ইট ভাটার ড্রয়িং বা স্টাকচার ঠিক করে বৈধ ভাবে চালিয়ে আসছে এই (এস. বি. আই) ইটের ভাটা।
এ বিষয়ে শিমুলিয়া ব্রিক ইন্ডাস্ট্রিস এর কর্ণধার রিয়াজুল খালাসীর বলেন, প্রকাশিত সংবাদে তার বিরুদ্ধে আনিত অভিযোগ অবাস্তব ও ভিত্তিহীন। তিনি আরো দাবি করেন, সুনাম ক্ষুণ্ণ করার জন্য কোনো মহল তার বিরুদ্ধে চক্রান্ত করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছে।
তিনি প্রেস কাউন্সিলে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে এই প্রতিবেদককে জানান।