ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
করোনা ঠেকাতে গোমূত্র পার্টি হিন্দু মহাসভার, অংশ নিলেন ২০০
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 14 March, 2020, 8:28 PM

করোনা ঠেকাতে গোমূত্র পার্টি হিন্দু মহাসভার, অংশ নিলেন ২০০

করোনা ঠেকাতে গোমূত্র পার্টি হিন্দু মহাসভার, অংশ নিলেন ২০০

করোনাভাইরাস ঠেকাতে হিমশিম খাচ্ছে বিশ্ব। একের পর এক মানুষের শরীরে ধরা পড়ছে করোনা। ভারতেও ক্রমেই ভয়াবহ পরিস্থিতি হচ্ছে। বিপর্যয় ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ইতালিতে আড়াইশো জনের মৃত্যু হয়েছে। ওষুধ না থাকায় প্রাণ যাচ্ছে মানুষের। এমন পরিস্থিতিতে হিন্দু মহাসভা করোনার ওষুধের ব্যবস্থা করে ফেলল!

গোটা বিশ্বে যখন মহামারি, তখন হিন্দু মহাসভার বিশ্বাস, গোমূত্র খেলেই সেরে যাবে করোনা। এখানেই থামেনি। গোমূত্র পার্টিও করে ফেললেন সংগঠনের সদস্য সমর্থকরা। পার্টিতে সবাই এক কাপ করে গোমূত্র খেয়ে দেখালেন, এই মূত্র খেলেই করোনা শরীরের ধারকাছে ঘেঁষবে না।

যদিও চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, ক্যান্সার বা কোনো কঠিন রোগ গোমূত্র খেয়ে সেরে গেছে, এমন প্রমাণ নেই। এমনকি গোমূত্র খেলে করোনাভাইরাস শরীরে প্রবেশ করবে না, এরকম প্রমাণও মেলেনি।

দিল্লিতে হিন্দু মহাসভার কার্যালয়ে গোমূত্র পার্টিতে প্রায় ২০০ জন অংশগ্রহণ করেন। তারা প্রত্যেকেই আনন্দ করে গোমূত্র পান করেন। পার্টিতে ওম প্রকাশ নামে এক ব্যক্তি বলেন, আমরা ২১ বছর ধরে গোমূত্র পান করছি। আমরা গোবরে স্নানও করি। আমাদের কোনো ইংলিশ ওষুধ লাগে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status