ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
বাগেরহাটে বাস-ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৫
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 14 March, 2020, 7:56 PM

বাগেরহাটে বাস-ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৫

বাগেরহাটে বাস-ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৫

বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১৫ জন।

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের কাকডাঙ্গা এলাকায় যাত্রীবাহী রাজিব পরিবহনটি খুলনা থেকে বরিশাল যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে লাফিজা খাতুন নামে ৫ বছরের এক শিশুর নাম জানা গেছে। সে মাদারীপুর এলাকার লিয়াকত আলীর মেয়ে।

ফকিরহাট থানার ওসি আনম খায়রুন আনাম ঘটনাস্থল থেকে জানান, বিকালের দিকে খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী রাজিব পরিবহন মূলঘরের কাকডাঙ্গা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা রডবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময়ে বাসে থাকা এক নারী ও শিশুসহ ৩ জন ঘটনাস্থলেই নিহত হন। অপর দু'জনকে হাসপাতালে নেয়া হলে মারা যান। আহত হন ওই পরিবহনের আরও ১৫ যাত্রী। তাদের ফকিরহাট হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, নিহত অন্যদের নাম-পরিচয় এই মুহূর্তে জানা যায়নি। ঘটনাস্থলে ফায়ার ব্রিগেডের একটি ইউনিট পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। দুর্ঘটনার পরপরই খুলনা–মাওয়া মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শেষ করার প্রায় ১ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।







পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status