|
নরসিংদীর পলাশে কাভার্ডভ্যানের ধাক্কায় কিশোর নিহত
মোঃ মনসুর আলী শিকদার,নরসিংদী
|
![]() নরসিংদীর পলাশে কাভার্ডভ্যানের ধাক্কায় কিশোর নিহত নিহত সায়েম মিয়া ডাংগা ইউনিয়নের ডাংগা বাজারের মালদ্বীপ প্রবাসী শামীম মিয়ার ছেলে। সে ডাংগা দাখিল মাদ্রাসার ছাত্র। স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ৯ টায় সায়েম মিয়া ডাংগার বকুলতলা এলাকার সামনের সড়ক দিয়ে সাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন। এসময় পিছন থেকে বেপরোয়া গতির “প্রাণ আরএফএল” এর একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছিটকে পড়ে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর দ্রুত কাভার্ডভ্যান চালক পালিয়ে যায়। পরে স্থানীয়রা কাভার্ডভ্যানটি পাঁচদোনা থেকে জব্দ করেন। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
