ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
চোর অপবাদ' দিয়ে এইচএসসি পরীক্ষর্থীকে পিটিয়ে জখম!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 14 March, 2020, 7:45 PM

চোর অপবাদ' দিয়ে এইচএসসি পরীক্ষর্থীকে পিটিয়ে জখম!

চোর অপবাদ' দিয়ে এইচএসসি পরীক্ষর্থীকে পিটিয়ে জখম!

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাগর হাওলাদার (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে চোর অপবাদে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহত ছাত্রকে গুরুতর অসুস্থ অবস্থায় গোপালগঞ্জ  ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। গত শুক্রবার রাত ১২টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামে নিজাম সিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত সাগর হাওলাদার পিরোজপুরের আমানুল্লাহ কলেজ থেকে আসন্ন এইচএসসি পরীক্ষার্থী। তবে এলাকাবাসী  ঘটনাটি সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এ ঘটনায় আহত ছাত্রের পিতা টুঙ্গিপাড়া থানায় একটি মামলা করেছেন।
 
টুঙ্গিপাড়া থানার পরিদর্শক ইদ্রিস আলী জানান, শুক্রবার দিবগত রাতে গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান সুশেন সেন পুলিশকে ফোনে জানান তার এলাকায় চোর ধরা পড়েছে, আমরা গুরুতর আহতবস্থায় ওই যুবককে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। আহত সোহাগ পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার পিংগুরিয়া গ্রামের সরোয়ার হোসেন হাওলাদারের ছেলে।

টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ড. এয়ার আলী মুন্সী বলেন, তার শরীরে ও মাথায় গুরুতর আঘাত রয়েছে, তার অবস্থার অবনতি হওয়ায়  শনিবার দুপুরে  সাগরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।

এঘটনার মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্থানীয়রা। এলাকাবাসী জানায়, এটি কোন ভাবেই চোরের ঘটনা নয়। এটি প্রেম ঘটিত একটি বিষয়। মেয়ের অবিভাবকেরা নিজেদের সম্মান বাচাঁতে ছেলেটিকে চোর অপবাদ দিয়ে মারপিট করে চোরের নাটক সাজিয়েছে।

এ বিষয়ে বাড়ি মালিক গোপালপুর গ্রামের নিজাম সিকদারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি ওই যুবককে মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, বেশ কয়েকজন লোক তার ঘরের পাশ দিয়ে রাত ১২টার দিকে ঘোরাফেরা করছে এমন মনে হচ্ছে। তথন আমি আমার ছেলেকে মোবাইল করে বিষয়টি জানাই। এসময় আমার ছেলে একটি জম্মদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিলো। তখন সে কিছু লোকজন নিয়ে বাড়িতে আসে এবং ওই যুবককে ধরে ফেলেন। এ সময় ওই যুবকের সাথে ধস্তাধস্তি হলে সে আহত হয় এবং পরে তাকে ধরে রেখে স্থানীয় চেয়ারম্যানকে খবর দেই। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়।

আহত কলেজ ছাত্রের পিতা সরোয়ার হোসেন হাওলাদার বলেন, আমারছেলে চুরি করতে পারে না। তবে কি কারনে এখানে এসেছিলসেটা আমরা বলতে পারবোনা। সে মামা বাড়ি থেকে লেখাপড়া করে। এ ব্যপারে আমি বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় একটি মামলা দায়ের করেছি।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, চোর সন্দেহে এভাবে কাউকে গুরুতর আহত করা যাবে না। এ বিষয়ে সাগরের বাবা সারোয়ার হোসেন হাওলাদার বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনার প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status