ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
একদিনে নিউমোনিয়ায় আক্রান্ত শতাধিক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 14 March, 2020, 6:51 PM

একদিনে নিউমোনিয়ায় আক্রান্ত শতাধিক

একদিনে নিউমোনিয়ায় আক্রান্ত শতাধিক

একদিনেই শিশুসহ শতাধিক মানুষ নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৮০শিশু ভর্তি হয় এবং শনিবার দুপুর ২টা পর্যন্ত আরও ২০ জনেরও বেশী শিশু নতুন করে ভর্তি হয়েছে।

আবহাওয়াজনিত কারণে নিউমোনিয়া হচ্ছে বলে জানান সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল জানান। হাসপাতালে যথেষ্ট ওষুধ মজুদ রয়েছে বলেও জানান তিনি। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের জুনিয়ার কনসালটেন্ট ডা. মো. মাহফুজ রায়হান জানান ঠান্ডার পর গরম আসায় এই রোগ বেড়েছে। তবে এতে ভয়ের কোন কারণ নেই। এজন্য রোগীসহ সকলকেই সাবধানতা অবলম্বন করতে হবে। গত সপ্তাহ ধরে সব ধরনের রোগী হাসপাতালে ভর্তি সংখ্যা বেড়েছে। এদের মধ্যে শিশুদের ঠান্ডাজনিত নিউমোনিয়ার প্রভাব বেশি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status