ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
কাটা রাইফেল ও গুলিসহ সন্ত্রাসী আটক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 6 March, 2020, 8:25 PM

কাটা রাইফেল ও গুলিসহ সন্ত্রাসী আটক

কাটা রাইফেল ও গুলিসহ সন্ত্রাসী আটক

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকা থেকে ১টি কাটা রাইফেল ও ৩ রাউন্ড গুলিসহ ১ দ্বীন ইসলাম দ্বীনু (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। আটক ব্যক্তি পেশাদার সন্ত্রাসী বলে জানিয়েছে র‌্যাব।

মাতুয়াইলের মৃধাবাড়ী বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শুক্রবার বিকেলে র‌্যাব-১০ এর অধিনায়ক পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. কাইয়ুমুজ্জামান খান এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদে সিপিসি (ক্রাইম প্রিভেনশন কোম্পানি)-১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে কাটা রাইফেল ও গুলিসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দ্বীন ইসলাম জানিয়েছে, দীর্ঘদিন ধরে সে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, অপহরণ, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে জড়িত।

তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থানায় একাধিক অস্ত্র, ডাকাতি এবং মাদক মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
    
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status