ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
দিল্লিতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে আশুলিয়ায় সড়ক অবরোধ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 6 March, 2020, 5:48 PM
সর্বশেষ আপডেট: Friday, 6 March, 2020, 6:11 PM

দিল্লিতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে আশুলিয়ায় সড়ক অবরোধ

দিল্লিতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে আশুলিয়ায় সড়ক অবরোধ

ভারতের দিল্লীতে মুসলিম সম্প্রদায়ের উপর হামলা, নির্যাতন, হত্যা ও মসজিদ ভাংচুরের প্রতিবাদে সাভারের আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হাজারো মুসল্লি। শুক্রবার (৬ মার্চ) আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ত্রিমোড় এলাকায় জুম্মার নামাজ শেষে হাজারো মুসল্লি সড়কে অবস্থান নেয়।

এ সময় মুসল্লিরা সম্প্রতি ভারতের দিল্লীতে মুসলিমদের উপর হামলা, নির্যাতন, হত্যা ও মসিজদ ভাংচুরের প্রতিবাদে নানা স্লোগান দিতে থাকেন। একই সাথে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে না আনার আহবান জানান তারা। এ সময় সড়কটির উভয় পাশে কিছুক্ষণ যানচলাচল বন্ধ থাকে। পরে মুসল্লিরা সড়ক ছেড়ে চলে গেলে যানচলাচল স্বাভাবিক হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু বলেন, দিল্লীতে মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে আশুলিয়ার বাইপাইল এলাকায় জুম্মার নামাজ শেষে মুসল্লিরা সড়কে অবস্থান নেয়। এ সময় তারা দশ মিনিট অবস্থান শেষে সড়ক ছেড়ে চলে গেলে যানচলাচল স্বাভাবিক হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status