ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
তিন ম্যাচে দ্বিতীয় সেঞ্চুরি লিটনের, বৃষ্টিতে খেলা বন্ধ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 6 March, 2020, 4:18 PM

তিন ম্যাচে দ্বিতীয় সেঞ্চুরি লিটনের, বৃষ্টিতে খেলা বন্ধ

তিন ম্যাচে দ্বিতীয় সেঞ্চুরি লিটনের, বৃষ্টিতে খেলা বন্ধ

লিটন দাস এখন অনেক পরিণত। আগের মতো শুরুতেই তেড়েফুরে মারতে যান না। দেখেশুনে শুরু করেন, ইনিংস বড় করার মানসিকতা দেখা যাচ্ছে প্রতি ম্যাচেই। ফলটাও হাতেনাতে পাচ্ছেন ডানহাতি এই ওপেনার।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই ১২৬ রানের হার না মানা এক ইনিংস খেলেছিলেন। দ্বিতীয় ম্যাচে রানআউটের কবলে পড়ে ৯ রানের বেশি এগোতে পারেননি। তবে তৃতীয় ওয়ানডেতে এসে আবারও হেসে উঠলো লিটনের ব্যাট। তুলে নিলেন আরেকটি সেঞ্চুরি।

তিন ম্যাচে দুই সেঞ্চুরি করে লিটন জানিয়ে দিলেন, আগের দিন আর নেই। এখন তার মধ্যে বড় পরিবর্তন এসেছে। ভবিষ্যতে বাংলাদেশ দলের ওপেনিংয়ের বড় ভরসা হওয়ারই ইঙ্গিত ২৫ বছর বয়সী এই তরুণের ব্যাটে।

তামিম ইকবালের সঙ্গে লিটন দাসের ওপেনিং জুটি এখনও অবিচ্ছিন্ন ১৮২ রানে। লিটন ১০২ আর তামিম ৭৯ রানে অপরাজিত আছেন, এমন সময়ে ঝরঝরিয়ে নেমেছে বৃষ্টি। ৩৩.২ ওভার খেলা হওয়ার পর হঠাৎ বৃষ্টিতে ম্যাচ বন্ধ রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status